ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
গণবার্তা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। তিনি মোট ২৫৫টি ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুলের সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্বের দায়িত্ব শেষ হবে।

রুহুল কবির রিজভী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব পদ শূন্য হলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এই দায়িত্ব তিনি আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। তিনি মোট ২৫৫টি ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুলের সংসদ সদস্যপদ ও মন্ত্রিত্বের দায়িত্ব শেষ হবে।রুহুল কবির রিজভী বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব পদ শূন্য হলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের এই দায়িত্ব তিনি আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা