ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
গণবার্তা

রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত অলি আহমদের বিজয়ী ফখরুলকে শুভেচ্ছা

রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত অলি আহমদের বিজয়ী ফখরুলকে শুভেচ্ছা

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শুভেচ্ছা জানান এবং দেশের মঙ্গলের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দীর্ঘদিনের কর্মজীবন একসঙ্গে কেটেছে। আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

নিজের নির্বাচনী মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ‘আমাকে যারা সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সংস্থার পরিচালিত জরিপে জনগণ আমাকে ৬৮ থেকে ৭০ শতাংশ ভোট দিয়েছে। পক্ষান্তরে, মির্জা ফখরুল ইসলামকে ২৮, ২৯ বা ৩১ শতাংশ ভোট দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ তাদের মতামত অত্যন্ত পরিষ্কারভাবে প্রকাশ করেছে।’

রাষ্ট্রপতির পদ ও বর্তমান ক্ষমতার কাঠামো নিয়ে মন্তব্য করে অলি আহমদ আরও বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। বর্তমানে বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সাংবিধানিক সুযোগ নেই। আমরা আশা করি, আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য আসবে।’

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অলি আহমদের এই শুভেচ্ছাকে রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত অলি আহমদের বিজয়ী ফখরুলকে শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শুভেচ্ছা জানান এবং দেশের মঙ্গলের স্বার্থে কাজ করার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দীর্ঘদিনের কর্মজীবন একসঙ্গে কেটেছে। আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি। সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’নিজের নির্বাচনী মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ‘আমাকে যারা সমর্থন জুগিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সংস্থার পরিচালিত জরিপে জনগণ আমাকে ৬৮ থেকে ৭০ শতাংশ ভোট দিয়েছে। পক্ষান্তরে, মির্জা ফখরুল ইসলামকে ২৮, ২৯ বা ৩১ শতাংশ ভোট দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ তাদের মতামত অত্যন্ত পরিষ্কারভাবে প্রকাশ করেছে।’রাষ্ট্রপতির পদ ও বর্তমান ক্ষমতার কাঠামো নিয়ে মন্তব্য করে অলি আহমদ আরও বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। বর্তমানে বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সাংবিধানিক সুযোগ নেই। আমরা আশা করি, আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য আসবে।’এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অলি আহমদের এই শুভেচ্ছাকে রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা