ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬
গণবার্তা

সরকারদলীয় সংসদ সদস্যদের সাথে সংসদ ভবনে বৈঠক প্রধানমন্ত্রীর

সরকারদলীয় সংসদ সদস্যদের সাথে সংসদ ভবনে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। এতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকের আলোচনায় স্থান পেতে পারে বলে জানা গেছে।

সংসদ অধিবেশন কীভাবে পরিচালনা করা হবে এবং অধিবেশনে দলীয় অবস্থান ও কৌশল কী হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।

বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে সংসদ অধিবেশনের আগে সরকারদলীয় এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অধিবেশনে বিরোধী দলের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতে এই বৈঠকে সংসদ সদস্যদের প্রস্তুত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১১ অক্টোবর ২০২৬


সরকারদলীয় সংসদ সদস্যদের সাথে সংসদ ভবনে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন। এতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।এ ছাড়া সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকের আলোচনায় স্থান পেতে পারে বলে জানা গেছে।সংসদ অধিবেশন কীভাবে পরিচালনা করা হবে এবং অধিবেশনে দলীয় অবস্থান ও কৌশল কী হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে সংসদ অধিবেশনের আগে সরকারদলীয় এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অধিবেশনে বিরোধী দলের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতে এই বৈঠকে সংসদ সদস্যদের প্রস্তুত করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা