ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
গণবার্তা

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস আলম

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস আলম

শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের জীবন দেওয়ার পরও যদি একজনকে এভাবে গুলি করে হত্যা করা হয়, তাহলে বুঝতে হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।’

শুক্রবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিক, মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমাদের দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে; কিন্তু বিবেকের জায়গায় আমরা সবাই এক। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং ভালোকে ভালো বলার সৎসাহস আমাদের রাখতে হবে। একইভাবে মিথ্যা, অন্যায় ও জুলুমকে অন্যায়-জুলুম বলার সাহসও থাকতে হবে।

তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শুধু পরিচিত বা আলোচিত ঘটনার বিচার নয়, একজন অটোচালক, কৃষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলেও রাষ্ট্রকে তার বিচার নিশ্চিত করতে হবে। আমি যে পেশায় থাকি, যে দলেরই হই কিংবা যে ধর্মেরই হই আমার সঙ্গে অন্যায় হলে এই রাষ্ট্রকে আমাকে ন্যায়বিচার বুঝিয়ে দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।

ওসমান হাদি হত্যার প্রসঙ্গে সারজিস আলম বলেন, হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ইনসাফ, ন্যায় ও মর্যাদার কথা বলেছিলেন। তার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খুনি, হত্যাকারী, তাদের সহযোগী ও চক্রান্তকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয়ে যাবে।

সারজিস আলম বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক ও মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে চান তারা। এ জন্য তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরীফ ওসমান হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে এক সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে দেশজুড়ে তার বিচারের দাবিতে আন্দোলন চলছে। সারজিস আলমের এই বক্তব্যে আবারও হত্যার বিচারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image
শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের জীবন দেওয়ার পরও যদি একজনকে এভাবে গুলি করে হত্যা করা হয়, তাহলে বুঝতে হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।’শুক্রবার (২৮ আগস্ট) লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিক, মুসল্লি ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, আমাদের দল আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে; কিন্তু বিবেকের জায়গায় আমরা সবাই এক। সত্যকে সত্য, ন্যায়কে ন্যায় এবং ভালোকে ভালো বলার সৎসাহস আমাদের রাখতে হবে। একইভাবে মিথ্যা, অন্যায় ও জুলুমকে অন্যায়-জুলুম বলার সাহসও থাকতে হবে।তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। শুধু পরিচিত বা আলোচিত ঘটনার বিচার নয়, একজন অটোচালক, কৃষক কিংবা সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হলেও রাষ্ট্রকে তার বিচার নিশ্চিত করতে হবে। আমি যে পেশায় থাকি, যে দলেরই হই কিংবা যে ধর্মেরই হই আমার সঙ্গে অন্যায় হলে এই রাষ্ট্রকে আমাকে ন্যায়বিচার বুঝিয়ে দিতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে।ওসমান হাদি হত্যার প্রসঙ্গে সারজিস আলম বলেন, হাদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ইনসাফ, ন্যায় ও মর্যাদার কথা বলেছিলেন। তার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, খুনি, হত্যাকারী, তাদের সহযোগী ও চক্রান্তকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা নষ্ট হয়ে যাবে।সারজিস আলম বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ইনসাফভিত্তিক ও মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে চান তারা। এ জন্য তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরীফ ওসমান হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে এক সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের পর থেকে দেশজুড়ে তার বিচারের দাবিতে আন্দোলন চলছে। সারজিস আলমের এই বক্তব্যে আবারও হত্যার বিচারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা