ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
গণবার্তা

উৎসে কর কর্তনে নতুন নির্দেশনা, ‘নির্দিষ্ট ব্যক্তি’ ঘোষণা করল এনবিআর

উৎসে কর কর্তনে নতুন নির্দেশনা, ‘নির্দিষ্ট ব্যক্তি’ ঘোষণা করল এনবিআর

উৎসে কর কর্তনকারী ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় প্রতিষ্ঠানগুলো হলো সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, স্থানীয় ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ইনস্টিটিউট। এর ফলে এসব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ক্ষেত্রে উৎসে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনি দায়িত্ব নিতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) এনবিআরের কর নীতি উইং থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৪২-এ দেওয়া ক্ষমতাবলে উৎসে কর কর্তনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সব সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ইনস্টিটিউটকে আয়কর আইনের ধারা ১৪০-এর দফা (৩)-এর ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে গণ্য করা হবে।

এনবিআর জানিয়েছে, এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করে উৎসে কর কাটার এবং নির্ধারিত সময়ে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনি দায়িত্ব দেওয়া হয়েছে।

আয়কর আইনের ধারা ১৪০(৩) অনুযায়ী, ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষিত প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি চুক্তি বা নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে উৎসে কর কাটতে হবে এবং তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। এতে কর ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে বলে আশা করছে এনবিআর। নতুন এ নির্দেশনায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের আয়কর আইনে উৎসে কর কর্তনের বিধান আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬


উৎসে কর কর্তনে নতুন নির্দেশনা, ‘নির্দিষ্ট ব্যক্তি’ ঘোষণা করল এনবিআর

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image
উৎসে কর কর্তনকারী ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় প্রতিষ্ঠানগুলো হলো সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, স্থানীয় ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ইনস্টিটিউট। এর ফলে এসব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ক্ষেত্রে উৎসে কর কেটে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনি দায়িত্ব নিতে হবে।বুধবার (২ সেপ্টেম্বর) এনবিআরের কর নীতি উইং থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৪২-এ দেওয়া ক্ষমতাবলে উৎসে কর কর্তনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনা অনুযায়ী, সব সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ইনস্টিটিউটকে আয়কর আইনের ধারা ১৪০-এর দফা (৩)-এর ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে গণ্য করা হবে।এনবিআর জানিয়েছে, এসব প্রতিষ্ঠানকে ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করে উৎসে কর কাটার এবং নির্ধারিত সময়ে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার আইনি দায়িত্ব দেওয়া হয়েছে।আয়কর আইনের ধারা ১৪০(৩) অনুযায়ী, ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষিত প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি চুক্তি বা নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে উৎসে কর কাটতে হবে এবং তা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। এতে কর ফাঁকি রোধ ও রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে বলে আশা করছে এনবিআর। নতুন এ নির্দেশনায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের আয়কর আইনে উৎসে কর কর্তনের বিধান আরও জোরদার করা হয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা