ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
গণবার্তা

ম্যানচেস্টারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

ম্যানচেস্টারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। 'হাবিবুল কুরআন ইউকে' আয়োজিত 'ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬'-এ তৃতীয় স্থান অর্জন করেন সাদ।

যুক্তরাজ্যের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বৃহৎ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মোট ১১০ জন প্রতিযোগীর মধ্যে এ-টু গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য ছিনিয়ে আনেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বজয়ী এই হাফেজ রাজধানী ঢাকার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী। এর আগেও এই মাদ্রাসা থেকেই হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ এবং আনাস মাহফুজ-সহ বিভিন্ন শিক্ষার্থী সৌদি আরব, দুবাই, ইরান, তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।

মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, 'হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই অর্জন পুরো বাংলাদেশের।'

উল্লেখ্য, গত বছর কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আনাস মাহফুজ প্রথম স্থান অর্জন করেছিলেন। এছাড়া মক্কা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও বাংলাদেশের তিনজন প্রতিযোগী সাফল্য অর্জন করেছিলেন। বাংলাদেশের হাফেজদের এই ধারাবাহিক সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের কোরআন শিক্ষার মান ও গভীরতার পরিচয় বহন করছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


ম্যানচেস্টারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। 'হাবিবুল কুরআন ইউকে' আয়োজিত 'ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন কম্পিটিশন-২০২৬'-এ তৃতীয় স্থান অর্জন করেন সাদ।যুক্তরাজ্যের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বৃহৎ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মোট ১১০ জন প্রতিযোগীর মধ্যে এ-টু গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য ছিনিয়ে আনেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। আয়োজকদের পক্ষ থেকে তাকে বিশেষ সনদ ও সম্মাননা প্রদান করা হয়।বিশ্বজয়ী এই হাফেজ রাজধানী ঢাকার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী। এর আগেও এই মাদ্রাসা থেকেই হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ এবং আনাস মাহফুজ-সহ বিভিন্ন শিক্ষার্থী সৌদি আরব, দুবাই, ইরান, তুরস্কের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম বলেন, 'হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই অর্জন পুরো বাংলাদেশের।'উল্লেখ্য, গত বছর কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আনাস মাহফুজ প্রথম স্থান অর্জন করেছিলেন। এছাড়া মক্কা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও বাংলাদেশের তিনজন প্রতিযোগী সাফল্য অর্জন করেছিলেন। বাংলাদেশের হাফেজদের এই ধারাবাহিক সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের কোরআন শিক্ষার মান ও গভীরতার পরিচয় বহন করছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা