ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
গণবার্তা

শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী নারী নিহত

শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী নারী নিহত

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তাকে বহনকারী সরকারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়েছেন। এছাড়া পথচারী ফিরোজা বেগম (৬০) গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট মোকামতলা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন আবদুল বারী। তার সঙ্গে গাড়িতে স্ত্রী নাজমা আরা বেগম ছিলেন। তাদের নিরাপত্তায় পুলিশের একটি গাড়িও সঙ্গে ছিল।

গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর সময় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গাড়িটির সামনে চলে এলে তাকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।

প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, 'পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়।'

গুরুতর আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে জয়পুরহাটে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সরকারি গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আবদুল বারী জয়পুরহাট-১ (কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী নারী নিহত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী। তাকে বহনকারী সরকারি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হয়েছেন। এছাড়া পথচারী ফিরোজা বেগম (৬০) গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক বাজারসংলগ্ন গোপীনাথপুর এলাকায় জয়পুরহাট মোকামতলা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে সরকারি গাড়িতে করে নির্বাচনী এলাকা জয়পুরহাটের কালাই উপজেলায় যাচ্ছিলেন আবদুল বারী। তার সঙ্গে গাড়িতে স্ত্রী নাজমা আরা বেগম ছিলেন। তাদের নিরাপত্তায় পুলিশের একটি গাড়িও সঙ্গে ছিল।গোপীনাথপুর এলাকায় পৌঁছানোর সময় ফিরোজা বেগম সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গাড়িটির সামনে চলে এলে তাকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বেগম বলেন, 'পুলিশের গাড়ি পার হওয়ার পরপরই এক নারী পথচারী হঠাৎ মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করলে আমাদের গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশে ধানখেতে নেমে যায়।'গুরুতর আহত ফিরোজা বেগমকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। ফিরোজা বেগম গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে অন্য একটি গাড়িতে করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিমন্ত্রী ও তার স্ত্রীকে জয়পুরহাটে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সরকারি গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। তিনি নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।প্রতিমন্ত্রী আবদুল বারী জয়পুরহাট-১ (কালাই-ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা