ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
গণবার্তা

বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতে নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণের কাজ করছিলেন। এ সময় তারা ময়লার স্তূপের মধ্যে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান। বিষয়টি দ্রুত থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জানা যায়, উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়েশিশু।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নারী হালিমা খাতুন বলেন, 'কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?'

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

ওসি উল্লেখ করেন, কে বা কারা ওই নবজাতকদের মরদেহ দুটি সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকে স্থানীয়রা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, অবৈধভাবে শিশু জন্মদান ও পরিত্যাগ রোধে কঠোর আইন ও সামাজিক সচেতনতা প্রয়োজন। শিশু অধিকারকর্মীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বরিশাল নগরের নতুন বাজার এলাকায় দুটি পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা রাতে নতুন বাজার বন বিভাগের কার্যালয়সংলগ্ন এলাকায় ময়লা অপসারণের কাজ করছিলেন। এ সময় তারা ময়লার স্তূপের মধ্যে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান। বিষয়টি দ্রুত থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।জানা যায়, উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি ছেলে এবং অন্যটি মেয়েশিশু।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নারী হালিমা খাতুন বলেন, 'কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?'বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন উল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।ওসি উল্লেখ করেন, কে বা কারা ওই নবজাতকদের মরদেহ দুটি সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।এদিকে ঘটনার পর থেকে স্থানীয়রা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, অবৈধভাবে শিশু জন্মদান ও পরিত্যাগ রোধে কঠোর আইন ও সামাজিক সচেতনতা প্রয়োজন। শিশু অধিকারকর্মীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা