ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬
গণবার্তা

স্পিকারের সমর্থন

প্রধানমন্ত্রীসহ সবাইকে নামাজের দাওয়াত জামায়াত নেতার

প্রধানমন্ত্রীসহ সবাইকে নামাজের দাওয়াত জামায়াত নেতার

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সব সংসদ সদস্য এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানকে নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেছেন, সংসদ অধিবেশন চলাকালীন সময়ে নামাজের জন্য ৩০ মিনিট করে সময় দেওয়া হয়। আমাদের অধিকাংশ সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ। তাদের জামাতের সাথে নামাজ আদায় করা উচিত। প্রধানমন্ত্রীও জামাতের সঙ্গে নামাজ আদায় করা ফিল করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারবেন না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির আরও বলেন, আমরা সবাই একদিন মরে যাব। কেউ আর ১০০ বছর বাঁচব না। মৃত্যুর পর আমাদের সবাইকে প্রথমেই নামাজের হিসাব দিতে হবে। সেদিন আমরা সবাই বিপদে পড়ে যাব। অতএব আমরা নিজেরা নামাজ পড়ি, দেশে যাতে নামাজ কায়েম হয়। আমাদের সন্তানরা যেন ৫ বছর থেকেই নামাজের প্রশিক্ষণ পায়।

তিনি আরও বলেন, সন্তানের ১০ বছর হয়ে গেলে তাকে যাতে প্রশাসনিকভাবে নামাজের জন্য তাগিদ দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে নামাজ চালু করা, জাকাতের বিধান কায়েম করা হোক। নামাজের বিধান কায়েম করার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো করার ব্যবস্থা করুন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদ সদস্য এটা তো একটা ধর্মীয় ব্যাপার। প্রত্যেকের স্বাধীনতা আছে- নিজ নিজ ধর্ম পালন করার জন্য এবং ইসলাম মানবতার ধর্ম। এই ধর্ম সঠিকভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে। আর ধর্ম পালনে অবহেলা করলে জাহান্নামে যেতে হবে। ধর্মীয় এই বিধানের ব্যাপারে সব সংসদ সদস্য অবগত আছেন। আশা করি তারা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত নির্দেশ মেনে চলবেন।

জামায়াত নেতার এই বক্তব্য ও স্পিকারের সমর্থনে সংসদে ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ দেখা গেছে। মুসলিম প্রধান এই দেশে নামাজের গুরুত্ব সম্পর্কে সংসদ সদস্যদের স্মরণ করিয়ে দেওয়ার এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ মনে করছেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ ও জাকাতের বিধান কায়েম করার আহ্বান সংবিধান ও ধর্মনিরপেক্ষতার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সংসদে এই আলোচনার পর নামাজের সময় সংসদ সদস্যদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রীসহ সবাইকে নামাজের দাওয়াত জামায়াত নেতার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সব সংসদ সদস্য এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানকে নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান এসব কথা বলেন।তিনি বলেছেন, সংসদ অধিবেশন চলাকালীন সময়ে নামাজের জন্য ৩০ মিনিট করে সময় দেওয়া হয়। আমাদের অধিকাংশ সংসদ সদস্য শারীরিকভাবে সুস্থ। তাদের জামাতের সাথে নামাজ আদায় করা উচিত। প্রধানমন্ত্রীও জামাতের সঙ্গে নামাজ আদায় করা ফিল করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি মসজিদে যেতে পারবেন না।বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির আরও বলেন, আমরা সবাই একদিন মরে যাব। কেউ আর ১০০ বছর বাঁচব না। মৃত্যুর পর আমাদের সবাইকে প্রথমেই নামাজের হিসাব দিতে হবে। সেদিন আমরা সবাই বিপদে পড়ে যাব। অতএব আমরা নিজেরা নামাজ পড়ি, দেশে যাতে নামাজ কায়েম হয়। আমাদের সন্তানরা যেন ৫ বছর থেকেই নামাজের প্রশিক্ষণ পায়।তিনি আরও বলেন, সন্তানের ১০ বছর হয়ে গেলে তাকে যাতে প্রশাসনিকভাবে নামাজের জন্য তাগিদ দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে নামাজ চালু করা, জাকাতের বিধান কায়েম করা হোক। নামাজের বিধান কায়েম করার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো করার ব্যবস্থা করুন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, সংসদ সদস্য এটা তো একটা ধর্মীয় ব্যাপার। প্রত্যেকের স্বাধীনতা আছে- নিজ নিজ ধর্ম পালন করার জন্য এবং ইসলাম মানবতার ধর্ম। এই ধর্ম সঠিকভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে। আর ধর্ম পালনে অবহেলা করলে জাহান্নামে যেতে হবে। ধর্মীয় এই বিধানের ব্যাপারে সব সংসদ সদস্য অবগত আছেন। আশা করি তারা ধর্মপ্রাণ মানুষ হিসেবে আল্লাহ প্রদত্ত নির্দেশ মেনে চলবেন।জামায়াত নেতার এই বক্তব্য ও স্পিকারের সমর্থনে সংসদে ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ দেখা গেছে। মুসলিম প্রধান এই দেশে নামাজের গুরুত্ব সম্পর্কে সংসদ সদস্যদের স্মরণ করিয়ে দেওয়ার এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ মনে করছেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ ও জাকাতের বিধান কায়েম করার আহ্বান সংবিধান ও ধর্মনিরপেক্ষতার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সংসদে এই আলোচনার পর নামাজের সময় সংসদ সদস্যদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা