ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

জুলাই সনদ ও তিস্তা ব্যারেজ বাস্তবায়নে কোটি মানুষ প্রস্তুত: জামায়াত

জুলাই সনদ ও তিস্তা ব্যারেজ বাস্তবায়নে কোটি মানুষ প্রস্তুত: জামায়াত

জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, লংমার্চের সময় সড়কের দুই পাশে কোটি মানুষ দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। ইতোমধ্যে লংমার্চের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তার দাবি, প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বাড়বে।

লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচি সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, আট দফা দাবি হলো জনগণের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি জানান, ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে। এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


জুলাই সনদ ও তিস্তা ব্যারেজ বাস্তবায়নে কোটি মানুষ প্রস্তুত: জামায়াত

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
জুলাই সনদ, তিস্তা ব্যারেজ বাস্তবায়ন ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি বাস্তবায়নে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, লংমার্চের সময় সড়কের দুই পাশে কোটি মানুষ দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সমর্থন জানাবেন। ইতোমধ্যে লংমার্চের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লংমার্চকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তার দাবি, প্রথম লংমার্চের তুলনায় দ্বিতীয় লংমার্চে দেশের মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বাড়বে।লংমার্চের কারণে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। একই সঙ্গে কর্মসূচি সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।জামায়াতের এই নেতা আরও বলেন, আট দফা দাবি হলো জনগণের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি জানান, ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেবেন।এদিকে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে। এর আগে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচি শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা