ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। যাচাই-বাছাইয়ে প্রার্থীদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিক পাওয়ায় সবার প্রার্থিতা বৈধ বলে জানানো হয়।

বৈধ প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।

মনোনয়ন বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। এ জন্য তিনি নির্বাচনে অংশ নেওয়া দল ও প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। যাচাই-বাছাইয়ে প্রার্থীদের মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিক পাওয়ায় সবার প্রার্থিতা বৈধ বলে জানানো হয়।বৈধ প্রার্থীরা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক।মনোনয়ন বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। এ জন্য তিনি নির্বাচনে অংশ নেওয়া দল ও প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা