ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬
গণবার্তা

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন আসছে জাতীয় সংসদে: বিদ্যুৎমন্ত্রী

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন আসছে জাতীয় সংসদে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকা: আগামী জাতীয় সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎমন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও সহনীয় রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে, জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জনস্বার্থ সুরক্ষায় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চাহিদা বিবেচনায় নতুন টার্মিনাল স্থাপন করা হবে। এগুলো গ্যাস সরবরাহের ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “উদ্ভূত যেকোনো সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। নাগরিক জীবন সচল ও স্বস্তিদায়ক রাখতে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য সৌরবিদ্যুতের ওপর বিশেষ অগ্রাধিকার আরোপ করেছে সরকার। ভালুকায় ডোমেস্টিক রুফটপ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুতের আগ্রহ তৈরি হবে।”

সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশের বাজারে সোলার পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে এই সরকার সজাগ, সচেতন এবং সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।”

সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারের আগ্রহ তৈরি হবে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ইতোমধ্যে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। সৌরবিদ্যুতের সম্প্রসারণের ফলে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

মন্ত্রী বলেন, “সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।”

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬


ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন আসছে জাতীয় সংসদে: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
ঢাকা: আগামী জাতীয় সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎমন্ত্রী এসব কথা বলেন।ইকবাল হাসান মাহমুদ বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও সহনীয় রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে, জনকল্যাণে সরকারের চেষ্টা অব্যাহত আছে।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা। যেকোনো পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জনস্বার্থ সুরক্ষায় সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চাহিদা বিবেচনায় নতুন টার্মিনাল স্থাপন করা হবে। এগুলো গ্যাস সরবরাহের ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, “উদ্ভূত যেকোনো সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। নাগরিক জীবন সচল ও স্বস্তিদায়ক রাখতে নানা ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য সৌরবিদ্যুতের ওপর বিশেষ অগ্রাধিকার আরোপ করেছে সরকার। ভালুকায় ডোমেস্টিক রুফটপ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুতের আগ্রহ তৈরি হবে।”সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশের বাজারে সোলার পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে এই সরকার সজাগ, সচেতন এবং সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় বিশেষ নজরদারি থাকবে।”সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারের আগ্রহ তৈরি হবে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ইতোমধ্যে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে। সৌরবিদ্যুতের সম্প্রসারণের ফলে দেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।মন্ত্রী বলেন, “সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।”

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা