গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

রাশিয়ার তেল কেনায় ভারত-চীন-ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্কের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

রাশিয়ার তেল কেনায় ভারত-চীন-ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্কের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাবসংবলিত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (স্থানীয় সময়) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ভারত ও ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে রেখেছে। তবে ‘গ্রাহাম–ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল’ নামের প্রস্তাবিত আইনটি পাস হলে, রাশিয়া থেকে জেনেশুনে তেল, গ্যাস বা ইউরেনিয়াম কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট।

বিলে উল্লেখ করা হয়েছে, যেসব দেশ নিয়মিত ও উল্লেখযোগ্য পরিমাণে রাশিয়ার জ্বালানি বা কৌশলগত পণ্য ক্রয় করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ সক্ষমতাকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে ওইসব দেশের পণ্যের ওপর ন্যূনতম ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। বিলটির আরেকটি প্রধান লক্ষ্য হলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করা।

এই বিলটি যৌথভাবে উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।

বিবৃতিতে গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে বিলটি নিয়ে আলোচনা হলে ট্রাম্প এতে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেন তিনি।

গ্রাহাম বলেন, “ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অথচ পুতিন কেবল কথাই বলছেন। এদিকে রাশিয়ার সেনারা এখনও নিরপরাধ মানুষ হত্যা করছে। এই পরিস্থিতিতে বিলটি পাস হওয়াই সময়ের দাবি।”

তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকেই বিলটির ওপর মার্কিন কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে বিলটি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাস হতে হবে। সেখানে অনুমোদনের পর তা যাবে উচ্চকক্ষ সিনেটে। উভয় কক্ষে অনুমোদন পেলে বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


রাশিয়ার তেল কেনায় ভারত-চীন-ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ শুল্কের প্রস্তাবে ট্রাম্পের সম্মতি

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাবসংবলিত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (স্থানীয় সময়) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।বর্তমানে যুক্তরাষ্ট্র ভারত ও ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে রেখেছে। তবে ‘গ্রাহাম–ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল’ নামের প্রস্তাবিত আইনটি পাস হলে, রাশিয়া থেকে জেনেশুনে তেল, গ্যাস বা ইউরেনিয়াম কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট।বিলে উল্লেখ করা হয়েছে, যেসব দেশ নিয়মিত ও উল্লেখযোগ্য পরিমাণে রাশিয়ার জ্বালানি বা কৌশলগত পণ্য ক্রয় করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ সক্ষমতাকে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারে ওইসব দেশের পণ্যের ওপর ন্যূনতম ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। বিলটির আরেকটি প্রধান লক্ষ্য হলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করা।এই বিলটি যৌথভাবে উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।বিবৃতিতে গ্রাহাম জানান, বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেখানে বিলটি নিয়ে আলোচনা হলে ট্রাম্প এতে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেন তিনি।গ্রাহাম বলেন, “ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে, অথচ পুতিন কেবল কথাই বলছেন। এদিকে রাশিয়ার সেনারা এখনও নিরপরাধ মানুষ হত্যা করছে। এই পরিস্থিতিতে বিলটি পাস হওয়াই সময়ের দাবি।”তিনি আরও জানান, আগামী সপ্তাহ থেকেই বিলটির ওপর মার্কিন কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে বিলটি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পাস হতে হবে। সেখানে অনুমোদনের পর তা যাবে উচ্চকক্ষ সিনেটে। উভয় কক্ষে অনুমোদন পেলে বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা