জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জীবনের প্রথম ভোট দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার বেলা ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ে অবস্থিত আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম লিখেছেন, “ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন।”ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তিনি বেশ আপ্লুত হন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে তামিম বলেন, “সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সহায়তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।”ভোটকেন্দ্রে তার সঙ্গে ছিলেন ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। জানা যায়, সেনাবাহিনীর প্রটোকলে ব্যক্তিগত গাড়িতে তিনি ভোটকেন্দ্রে আসেন এবং ভোটগ্রহণ শেষে সেনা সদস্যরা তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেন।কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, “জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।”