গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার

গণভোট অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই এবং সরকার আইনগতভাবেই এ ধরনের প্রচার চালাতে পারে।

রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞদের কাছ থেকে লিখিত লিগ্যাল ওপিনিয়ন নিয়েছে। আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন—এই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইতে পারে এবং এতে আইন লঙ্ঘনের কোনো ঝুঁকি নেই।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। আসন্ন নির্বাচনে বড় আকারের একটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইইউ। এর আগে তারা বাংলাদেশে পর্যবেক্ষক পাঠায়নি, কারণ আগের তিনটি নির্বাচনকে তারা গ্রহণযোগ্য মনে করেনি।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, বর্তমানে নির্বাচনী পরিবেশে ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।

নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পতিত সরকারের সংশ্লিষ্টরা সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়াতে পারে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক রয়েছে। সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন অপরাধের ঘটনা সরকার গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image
গণভোট অনুষ্ঠিত হলে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই এবং সরকার আইনগতভাবেই এ ধরনের প্রচার চালাতে পারে।রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞদের কাছ থেকে লিখিত লিগ্যাল ওপিনিয়ন নিয়েছে। আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন—এই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট চাইতে পারে এবং এতে আইন লঙ্ঘনের কোনো ঝুঁকি নেই।শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। আসন্ন নির্বাচনে বড় আকারের একটি পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইইউ। এর আগে তারা বাংলাদেশে পর্যবেক্ষক পাঠায়নি, কারণ আগের তিনটি নির্বাচনকে তারা গ্রহণযোগ্য মনে করেনি।প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, বর্তমানে নির্বাচনী পরিবেশে ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে এবং সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পতিত সরকারের সংশ্লিষ্টরা সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়াতে পারে। তবে এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, নারী ও তরুণ ভোটারদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক রয়েছে। সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন অপরাধের ঘটনা সরকার গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা