শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভিয়েনায় অনুষ্ঠিত একটি বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট থমাস ডি ন্যান্নো এ অভিযোগ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত যে ২০২০ সালের ২২ জুন চীন একটি পারমাণবিক বিস্ফোরণমূলক পরীক্ষা চালিয়েছে।
ডি ন্যান্নোর দাবি অনুযায়ী, চীন ‘ডিকাপলিং’ নামের একটি পদ্ধতি ব্যবহার করে পরীক্ষাটি পরিচালনা করেছে, যাতে ভূকম্পন পর্যবেক্ষণ দুর্বল হয়ে পড়ে এবং আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে যাওয়া সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে, এ পদ্ধতিতে বড় গুহার ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে ভূকম্পনের প্রভাব কমিয়ে দেওয়া হয়।
তবে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নজরদারিতে নিয়োজিত একটি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ২০২০ সালের ২২ জুন পারমাণবিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ঘটনা তাদের নজরদারিতে ধরা পড়েনি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, তারা আর এ চুক্তির সীমাবদ্ধতা মানবে না। ট্রাম্প প্রশাসনের মতে, রাশিয়া ও চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় একটি নতুন ও আধুনিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি প্রয়োজন।
উল্লেখ্য, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার আহ্বানও জানিয়েছিলেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন