ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
গণবার্তা

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন: ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম এবং কর্মীদের তথ্য দিলে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার এবং সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।

শনিবার (৭ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “২০২৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রিপোর্ট করেছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার স্তর থেকে সামান্য একটি প্রযুক্তিগত ধাপ দূরে।”

বিবৃতিতে আরও যোগ করা হয়, ইরান হলো “একমাত্র পরমাণু-অস্ত্রহীন দেশ যা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করছে”, এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন, আরও সমৃদ্ধ করা হলে এই পরিমাণ “বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্রের জন্য পর্যাপ্ত হতে পারে”।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইএইএ-এর সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতাগুলো মেনে চলতে ইরানি শাসনের ব্যর্থতার কারণে সেন্ট্রিফিউজসহ প্রধান প্রধান উপাদানের উৎপাদন ও সংগ্রহের বিষয়ে সংস্থাটি তাদের ‘জ্ঞানের ধারাবাহিকতা’ হারিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই পুরস্কার ইরানের পারমাণবিক কর্মসূচির “স্থাপনা, সরঞ্জাম এবং সংশ্লিষ্ট কর্মী—যেমন বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্য—এবং এসবের যেকোনো চলাচল” সংক্রান্ত তথ্যের জন্য প্রযোজ্য। তবে ঠিক কী ধরনের তথ্যের বিনিময়ে এই ২ কোটি ডলার পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ করা হয়নি।

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচিটি ১৯৮৪ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জাতীয় নিরাপত্তা পুরস্কার কর্মসূচির অধীনে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো—আমেরিকানদের জীবন ও স্বার্থ রক্ষায় সহায়ক তথ্যের বিনিময়ে অর্থ প্রদান করা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image
ওয়াশিংটন: ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম এবং কর্মীদের তথ্য দিলে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার এবং সম্ভাব্য পুনর্বাসনের সুযোগ ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি।শনিবার (৭ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “২০২৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) রিপোর্ট করেছিল, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার স্তর থেকে সামান্য একটি প্রযুক্তিগত ধাপ দূরে।”বিবৃতিতে আরও যোগ করা হয়, ইরান হলো “একমাত্র পরমাণু-অস্ত্রহীন দেশ যা এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম উৎপাদন করছে”, এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন, আরও সমৃদ্ধ করা হলে এই পরিমাণ “বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্রের জন্য পর্যাপ্ত হতে পারে”।পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইএইএ-এর সুরক্ষা সংক্রান্ত বাধ্যবাধকতাগুলো মেনে চলতে ইরানি শাসনের ব্যর্থতার কারণে সেন্ট্রিফিউজসহ প্রধান প্রধান উপাদানের উৎপাদন ও সংগ্রহের বিষয়ে সংস্থাটি তাদের ‘জ্ঞানের ধারাবাহিকতা’ হারিয়েছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই পুরস্কার ইরানের পারমাণবিক কর্মসূচির “স্থাপনা, সরঞ্জাম এবং সংশ্লিষ্ট কর্মী—যেমন বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্য—এবং এসবের যেকোনো চলাচল” সংক্রান্ত তথ্যের জন্য প্রযোজ্য। তবে ঠিক কী ধরনের তথ্যের বিনিময়ে এই ২ কোটি ডলার পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ করা হয়নি।‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচিটি ১৯৮৪ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জাতীয় নিরাপত্তা পুরস্কার কর্মসূচির অধীনে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো—আমেরিকানদের জীবন ও স্বার্থ রক্ষায় সহায়ক তথ্যের বিনিময়ে অর্থ প্রদান করা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা