গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

জুলাই অভ্যুত্থানের নেতা এবার মেয়র প্রার্থী

জুলাই অভ্যুত্থানের নেতা এবার মেয়র প্রার্থী

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে মনোনয়ন দেওয়া হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখের বেশি ভোট পেয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সংগঠক হিসেবেও তিনি পরিচিত।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ঢাকা-৮ আসনে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারীর নামও আলোচনায় রয়েছে।

দলের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হতে পারে—এমন ধারণা ধরে এনসিপি তাদের প্রার্থীতা নির্ধারণ করছে। এবারের নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এনসিপি নেতারা বলছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় পেয়েছে তারা এবং অন্যান্য আসনেও উল্লেখযোগ্য ভোট অর্জন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে দলটি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এনসিপি ছয়জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলে অবস্থান করছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


জুলাই অভ্যুত্থানের নেতা এবার মেয়র প্রার্থী

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে মনোনয়ন দেওয়া হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখের বেশি ভোট পেয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সংগঠক হিসেবেও তিনি পরিচিত।অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া ঢাকা-৮ আসনে পরাজিত প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারীর নামও আলোচনায় রয়েছে।দলের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন হতে পারে—এমন ধারণা ধরে এনসিপি তাদের প্রার্থীতা নির্ধারণ করছে। এবারের নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।এনসিপি নেতারা বলছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় পেয়েছে তারা এবং অন্যান্য আসনেও উল্লেখযোগ্য ভোট অর্জন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে তরুণ নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েছে দলটি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এনসিপি ছয়জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলে অবস্থান করছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা