গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

ইরানের ২৩তম দফায় হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরানের ২৩তম দফায় হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে এই হামলা চালানো হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, এটি তাদের ২৩তম দফায় হামলা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।

বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা

ইরান জানিয়েছে, তারা 'নতুন প্রজন্মের' ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের 'নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র' দিয়ে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটি, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, 'গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। আগামী কয়েক ঘণ্টা এই হামলা চলতে থাকবে।'

এছাড়া কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, জাহাজটিতে আগুন ধরে গেছে।

ইরানের জন্য সম্ভাব্য নতুন নেতৃত্ব খুঁজছে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের পরবর্তী নেতৃত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের খুঁজছে। আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকা জরুরি।

লেভিট সাংবাদিকদের বলেন, 'আমাদের গোয়েন্দা সংস্থা এবং মার্কিন সরকার বেশ কিছু নাম পর্যালোচনা করছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয়।'

ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' চান। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, 'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।'

ট্রাম্প আরও বলেছেন, ইরানের আত্মসমর্পণের পর নতুন 'গ্রহণযোগ্য' ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।

ইরানে হতাহতের সংখ্যা

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত মোট নিহত হয়েছেন ১ হাজার ৩২০ জন। ২ হাজারের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের ৬২৫ জনের বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সবচেয়ে কম বয়সী চার মাস বয়সী একটি মেয়ে শিশু এবং সবচেয়ে প্রবীণ ৯৪ বছর বয়সী একজন নারী। ৮ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ৩০ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।

রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য গোয়েন্দা তথ্য দিচ্ছে। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়—এমন তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে মস্কো।

লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা আহত

লেবানন সীমান্তে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আহতদের মধ্যে আছেন বলে ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছে।

ফরাসি জাহাজ আটকা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো এই তথ্য নিশ্চিত করেছেন। লোহিত সাগরেও ৮টি ফরাসি জাহাজ আটকা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সোমবার, ১৬ মার্চ ২০২৬


ইরানের ২৩তম দফায় হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে এই হামলা চালানো হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, এটি তাদের ২৩তম দফায় হামলা।ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করছে।আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।বেন গুরিয়ন বিমানবন্দরে হামলাইরান জানিয়েছে, তারা 'নতুন প্রজন্মের' ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের 'নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র' দিয়ে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত আমেরিকান ঘাঁটি, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর, হাইফা এবং তেল আবিবে হামলা চালানো হয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলাইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, 'গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। আগামী কয়েক ঘণ্টা এই হামলা চলতে থাকবে।'এছাড়া কুয়েত উপকূলে মার্কিন তেলবাহী একটি ট্যাঙ্কারেও হামলা চালিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, জাহাজটিতে আগুন ধরে গেছে।ইরানের জন্য সম্ভাব্য নতুন নেতৃত্ব খুঁজছে যুক্তরাষ্ট্রহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের পরবর্তী নেতৃত্বের জন্য সম্ভাব্য প্রার্থীদের খুঁজছে। আগের দিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকা জরুরি।লেভিট সাংবাদিকদের বলেন, 'আমাদের গোয়েন্দা সংস্থা এবং মার্কিন সরকার বেশ কিছু নাম পর্যালোচনা করছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে এর বেশি কিছু বলা সম্ভব নয়।'ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' চান ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের 'নিঃশর্ত আত্মসমর্পণ' চান। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, 'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।'ট্রাম্প আরও বলেছেন, ইরানের আত্মসমর্পণের পর নতুন 'গ্রহণযোগ্য' ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।ইরানে হতাহতের সংখ্যাযুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত মোট নিহত হয়েছেন ১ হাজার ৩২০ জন। ২ হাজারের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের ৬২৫ জনের বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সবচেয়ে কম বয়সী চার মাস বয়সী একটি মেয়ে শিশু এবং সবচেয়ে প্রবীণ ৯৪ বছর বয়সী একজন নারী। ৮ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ৩০ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন।রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছেওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য গোয়েন্দা তথ্য দিচ্ছে। সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়—এমন তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে মস্কো।লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা আহতলেবানন সীমান্তে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আহতদের মধ্যে আছেন বলে ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ২১৭ জন নিহত ও ৭৯৮ জন আহত হয়েছে।ফরাসি জাহাজ আটকামধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো এই তথ্য নিশ্চিত করেছেন। লোহিত সাগরেও ৮টি ফরাসি জাহাজ আটকা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

সম্পাদকঃ নূর মোহাম্মদ 
প্রকাশকঃ ফিরোজ আল-মামুন 

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা