গণবার্তা

মধ্যপ্রাচ্য সংকটে ৫২৮টি ফ্লাইট বাতিল, বিপাকে প্রবাসী কর্মীরা

মধ্যপ্রাচ্য সংকটে ৫২৮টি ফ্লাইট বাতিল, বিপাকে প্রবাসী কর্মীরা
ছবিঃ সংগৃহীত

 মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

তারিখভিত্তিক বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা

  • ২৮ ফেব্রুয়ারি: ২৩টি

  • ১ মার্চ: ৪০টি

  • ২ মার্চ: ৪৬টি

  • ৩ মার্চ: ৩৯টি

  • ৪ মার্চ: ৩২টি

  • ৫ মার্চ: ৩৬টি

  • ৬ মার্চ: ৩৪টি

  • ৭ মার্চ: ২৮টি

  • ৮ মার্চ: ২৮টি

  • ৯ মার্চ: ৩৩টি

  • ১০ মার্চ: ৩২টি

  • ১১ মার্চ: ২৭টি

  • ১২ মার্চ: ২৮টি

  • ১৩ মার্চ: ২৫টি

  • ১৪ মার্চ: ২৬টি

  • ১৫ মার্চ: ২৩টি

সর্বশেষ ফ্লাইট বাতিল

গত রোববার (১৫ মার্চ) রাত ১২টার পরও ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এদিন যেসব ফ্লাইট বাতিল হয়েছে—

  • কুয়েত এয়ারওয়েজ: ২টি

  • এয়ার অ্যারাবিয়া: ৮টি

  • গালফ এয়ার: ২টি

  • কাতার এয়ারওয়েজ: ৪টি

  • এমিরেটস এয়ারলাইনস: ২টি

  • জাজিরা এয়ারওয়েজ: ৪টি

  • ফ্লাইদুবাই: ৪টি

  • ইউএস-বাংলা এয়ারলাইনস: ২টি

সব মিলিয়ে এদিন বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।

বিপাকে প্রবাসীরা

টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক প্রভাব ফেলেছে।

বিষয় : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


মধ্যপ্রাচ্য সংকটে ৫২৮টি ফ্লাইট বাতিল, বিপাকে প্রবাসী কর্মীরা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
 মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।তারিখভিত্তিক বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা২৮ ফেব্রুয়ারি: ২৩টি১ মার্চ: ৪০টি২ মার্চ: ৪৬টি৩ মার্চ: ৩৯টি৪ মার্চ: ৩২টি৫ মার্চ: ৩৬টি৬ মার্চ: ৩৪টি৭ মার্চ: ২৮টি৮ মার্চ: ২৮টি৯ মার্চ: ৩৩টি১০ মার্চ: ৩২টি১১ মার্চ: ২৭টি১২ মার্চ: ২৮টি১৩ মার্চ: ২৫টি১৪ মার্চ: ২৬টি১৫ মার্চ: ২৩টিসর্বশেষ ফ্লাইট বাতিলগত রোববার (১৫ মার্চ) রাত ১২টার পরও ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এদিন যেসব ফ্লাইট বাতিল হয়েছে—কুয়েত এয়ারওয়েজ: ২টিএয়ার অ্যারাবিয়া: ৮টিগালফ এয়ার: ২টিকাতার এয়ারওয়েজ: ৪টিএমিরেটস এয়ারলাইনস: ২টিজাজিরা এয়ারওয়েজ: ৪টিফ্লাইদুবাই: ৪টিইউএস-বাংলা এয়ারলাইনস: ২টিসব মিলিয়ে এদিন বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।বিপাকে প্রবাসীরাটানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হবে।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, যা আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক প্রভাব ফেলেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা