গণবার্তা

পশ্চিমবঙ্গে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস: জনমত সমীক্ষা

পশ্চিমবঙ্গে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস: জনমত সমীক্ষা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান সভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে এই নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ৪ মে। এবারের নির্বাচনেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পুনরায় জয় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর এর মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো মুখ্যমন্ত্রী হতে পারেন আলোচিত নেত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দোপ্যাধায়।

তৃণমূল নেত্রী পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এমন ইঙ্গিত মিলেছে মুকেশ আম্বানির মালিকানাধীন ‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষায়। সোমবার (২৩ মার্চ) প্রকাশিত ওই জনমত সমীক্ষায় বলা হয়েছে, গতবারের চেয়ে আসন কমলেও এবারেও নবান্নের চৌদ্দতলায় থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন ও ভোটের পূর্বাভাস

জনমত সমীক্ষা অনুযায়ী—

  • তৃণমূল কংগ্রেস: ১৮৪ থেকে ১৯৪ আসন (ভোট ৪১.৯ শতাংশ)

  • বিজেপি: ৯৮ থেকে ১০৮ আসন (ভোট ৩৪.৯ শতাংশ)

  • বামফ্রন্ট: ৪.১ শতাংশ ভোট

  • কংগ্রেস: ৩.৬ শতাংশ ভোট

  • অন্যান্য: ২.৫ শতাংশ ভোট

গতবারের তুলনায় বিজেপির আসন বাড়লেও সরকার গঠনের ম্যাজিক ফিগার (১৪৭) থেকে অনেক দূরেই থমকে যাচ্ছে নরেন্দ্র মোদির দল। প্রধান দুই দলের ভোটের পার্থক্য সাত শতাংশ। ১৩ শতাংশ ভোটার অবশ্য এখনও মনস্থির করতে পারেননি।

মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় মমতা এগিয়ে

মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের দিক থেকে বিজেপির মুখ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেয়ে কয়েক যোজন এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রধানকে চান ৪৮.৫ শতাংশ উত্তরদাতা, আর শুভেন্দুকে পছন্দ করছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা।

অর্থাৎ বিজেপিকে যারা মসনদে দেখতে চান তাদের ১.৫ শতাংশও শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান না।

বিদায়ী সরকারের কাজের মূল্যায়ন

গত পাঁচ বছরের কাজের নিরিখে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পাস মার্কের চেয়েও বেশি নম্বর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সমীক্ষায় দেখা গেছে—

  • ভালো বা খুব ভালো: ৪৩.৩ শতাংশ উত্তরদাতা

  • খারাপ: ১৮.৩ শতাংশ উত্তরদাতা

  • খুব খারাপ: ২০.৬ শতাংশ উত্তরদাতা

নির্বাচনের পটভূমি

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসে। ২০১৬ এবং ২০২১ সালের নির্বাচনেও বিজয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল কংগ্রেস। এবার জিতলে দলটি টানা চতুর্থ বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে। আর মুখ্যমন্ত্রী হবেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিকন্যা হিসেবে খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ছিলেন। তিনি ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেটে দুইবার রেল, একবার কয়লা এবং একবার মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের লোকসভার একাধিকবারের সদস্য।

বিষয় : পশ্চিমবঙ্গ মমতা বন্দোপ্যাধায়

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


পশ্চিমবঙ্গে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস: জনমত সমীক্ষা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান সভা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে এই নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ৪ মে। এবারের নির্বাচনেও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পুনরায় জয় পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আর এর মধ্য দিয়ে টানা চতুর্থ বারের মতো মুখ্যমন্ত্রী হতে পারেন আলোচিত নেত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দোপ্যাধায়।তৃণমূল নেত্রী পুনরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন এমন ইঙ্গিত মিলেছে মুকেশ আম্বানির মালিকানাধীন ‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষায়। সোমবার (২৩ মার্চ) প্রকাশিত ওই জনমত সমীক্ষায় বলা হয়েছে, গতবারের চেয়ে আসন কমলেও এবারেও নবান্নের চৌদ্দতলায় থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আসন ও ভোটের পূর্বাভাসজনমত সমীক্ষা অনুযায়ী—তৃণমূল কংগ্রেস: ১৮৪ থেকে ১৯৪ আসন (ভোট ৪১.৯ শতাংশ)বিজেপি: ৯৮ থেকে ১০৮ আসন (ভোট ৩৪.৯ শতাংশ)বামফ্রন্ট: ৪.১ শতাংশ ভোটকংগ্রেস: ৩.৬ শতাংশ ভোটঅন্যান্য: ২.৫ শতাংশ ভোটগতবারের তুলনায় বিজেপির আসন বাড়লেও সরকার গঠনের ম্যাজিক ফিগার (১৪৭) থেকে অনেক দূরেই থমকে যাচ্ছে নরেন্দ্র মোদির দল। প্রধান দুই দলের ভোটের পার্থক্য সাত শতাংশ। ১৩ শতাংশ ভোটার অবশ্য এখনও মনস্থির করতে পারেননি।মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় মমতা এগিয়েমুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের দিক থেকে বিজেপির মুখ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চেয়ে কয়েক যোজন এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রধানকে চান ৪৮.৫ শতাংশ উত্তরদাতা, আর শুভেন্দুকে পছন্দ করছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা।অর্থাৎ বিজেপিকে যারা মসনদে দেখতে চান তাদের ১.৫ শতাংশও শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান না।বিদায়ী সরকারের কাজের মূল্যায়নগত পাঁচ বছরের কাজের নিরিখে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পাস মার্কের চেয়েও বেশি নম্বর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সমীক্ষায় দেখা গেছে—ভালো বা খুব ভালো: ৪৩.৩ শতাংশ উত্তরদাতাখারাপ: ১৮.৩ শতাংশ উত্তরদাতাখুব খারাপ: ২০.৬ শতাংশ উত্তরদাতানির্বাচনের পটভূমি২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাজিত করে ক্ষমতায় আসে। ২০১৬ এবং ২০২১ সালের নির্বাচনেও বিজয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল কংগ্রেস। এবার জিতলে দলটি টানা চতুর্থ বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসবে। আর মুখ্যমন্ত্রী হবেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অগ্নিকন্যা হিসেবে খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ছিলেন। তিনি ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেটে দুইবার রেল, একবার কয়লা এবং একবার মানবসম্পদ উন্নয়ন, যুব, ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ বিভাগের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের লোকসভার একাধিকবারের সদস্য।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা