ইংল্যান্ড থেকে গত পরশু ভিয়েতনামে পৌঁছানো হামজা দেওয়ান চৌধুরীকে রেখেই একাদশ ঘোষণা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ে ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে এই একাদশ নিয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন।
অধিনায়ক জামাল ভূঁইয়া আজ একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম ও জায়ান আহমেদও থাকছেন আক্রমণে।
গোলরক্ষক: মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন
মিডফিল্ডার: হামজা চৌধুরী, সোহেল রানা (অধিনায়ক), ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ, সামিত সোম
ফরোয়ার্ড: মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম
একাদশের বাইরে রয়েছেন গোলরক্ষক মিতুল মারমা ও সুজন হোসেন, ডিফেন্ডার রহমত মিয়া, আবদুল্লাহ ওমর ও বিশ্বনাথ ঘোষ, মিডফিল্ডার জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, শাহ কাজেম কিরমানি ও মোহাম্মদ হৃদয় এবং ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার ও সুমন রেজা।
ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই প্রীতি ম্যাচকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছেন কোচ কাবরেরা। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ রয়েছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন