গণবার্তা

‘শিবের অবতার’ দাবী করে নারীকে ধর্ষণ, ভারতের স্বঘোষিত ধর্মগুরু গ্রেপ্তার

 ‘শিবের অবতার’ দাবী করে নারীকে ধর্ষণ, ভারতের স্বঘোষিত ধর্মগুরু গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজেকে ‘ভগবান শিবের অবতার’ দাবি করে এক নারীকে প্রতারণা ও যৌন নির্যাতনের অভিযোগে স্বঘোষিত এক ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অভিযুক্ত ধর্মগুরুর নাম ঋষিকেশ বৈদ্য। তিনি নিজেকে ‘মহাদেবের অবতার’ বলে দাবি করেন। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারীর কাছে নিজেকে ‘মহাদেবের অবতার’ এবং ওই নারীকে তার ‘পার্বতী’ বলে বিশ্বাস করিয়ে প্রতারণার ফাঁদে ফেলেন।

ওই নারীর অভিযোগ, ২০২৩ সালের ডিসেম্বর মাসে অভিযুক্ত ধর্মগুরু পুনেতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এরপর তাকে মঞ্জরী এলাকার একটি লজে নিয়ে গিয়ে মাদকজাতীয় কিছু খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়।

শুধু তাই নয়, সেই সময় আপত্তিকর ছবি তুলে রেখে পরে তা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হতো বলেও অভিযোগ করেন ওই নারী। এ ছাড়াও, ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে আবারো যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন নির্যাতিতা।

তিনি আরও দাবি করেছেন, একই কৌশলে একাধিক নারীকে ফাঁদে ফেলে নির্যাতন করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি।

এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। যেহেতু মূল অপরাধটি পুনেতে সংঘটিত হয়েছে, তাই মানিকপুর থানায় একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করে মামলাটি পরবর্তী তদন্তের জন্য হাদাপসার থানায় পাঠানো হয়েছে।

সম্প্রতি আর এক স্বঘোষিত ধর্মগুরুর গ্রেপ্তারের পর সাহস সঞ্চয় করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই নারী। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ধরনের স্বঘোষিত ধর্মগুরুরা ধর্মের নামে সাধারণ মানুষকে প্রতারণা করে যৌন নির্যাতনের ঘটনা ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে আলোচিত হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


‘শিবের অবতার’ দাবী করে নারীকে ধর্ষণ, ভারতের স্বঘোষিত ধর্মগুরু গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image
ভারতের মহারাষ্ট্রে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজেকে ‘ভগবান শিবের অবতার’ দাবি করে এক নারীকে প্রতারণা ও যৌন নির্যাতনের অভিযোগে স্বঘোষিত এক ধর্মগুরুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।অভিযুক্ত ধর্মগুরুর নাম ঋষিকেশ বৈদ্য। তিনি নিজেকে ‘মহাদেবের অবতার’ বলে দাবি করেন। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারীর কাছে নিজেকে ‘মহাদেবের অবতার’ এবং ওই নারীকে তার ‘পার্বতী’ বলে বিশ্বাস করিয়ে প্রতারণার ফাঁদে ফেলেন।ওই নারীর অভিযোগ, ২০২৩ সালের ডিসেম্বর মাসে অভিযুক্ত ধর্মগুরু পুনেতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এরপর তাকে মঞ্জরী এলাকার একটি লজে নিয়ে গিয়ে মাদকজাতীয় কিছু খাইয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়।শুধু তাই নয়, সেই সময় আপত্তিকর ছবি তুলে রেখে পরে তা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হতো বলেও অভিযোগ করেন ওই নারী। এ ছাড়াও, ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে আবারো যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছেন নির্যাতিতা।তিনি আরও দাবি করেছেন, একই কৌশলে একাধিক নারীকে ফাঁদে ফেলে নির্যাতন করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি।এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। যেহেতু মূল অপরাধটি পুনেতে সংঘটিত হয়েছে, তাই মানিকপুর থানায় একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করে মামলাটি পরবর্তী তদন্তের জন্য হাদাপসার থানায় পাঠানো হয়েছে।সম্প্রতি আর এক স্বঘোষিত ধর্মগুরুর গ্রেপ্তারের পর সাহস সঞ্চয় করে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ওই নারী। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এ ধরনের স্বঘোষিত ধর্মগুরুরা ধর্মের নামে সাধারণ মানুষকে প্রতারণা করে যৌন নির্যাতনের ঘটনা ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে আলোচিত হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা