গণবার্তা

যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেফতার

যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেফতার

 মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গত রোববার (২৯ মার্চ) রাজধানীর শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আ. গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫) । তাদের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গত বুধবার (২৫ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় এই সংঘবদ্ধ চক্র।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগী ব্যবসায়ীকে দেখা করার কথা বলে শনির আখড়া এলাকায় ডেকে নেয়। পরে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজন সহযোগী প্রবেশ করে তাকে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে।

ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই মূল সদস্যকে গ্রেফতার করে।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


যাত্রাবাড়ীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image
 মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। গত রোববার (২৯ মার্চ) রাজধানীর শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— আ. গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫) । তাদের কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।গত বুধবার (২৫ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় এই সংঘবদ্ধ চক্র।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শিরিন আক্তার ওরফে সুমাইয়া ভুক্তভোগী ব্যবসায়ীকে দেখা করার কথা বলে শনির আখড়া এলাকায় ডেকে নেয়। পরে তাকে কৌশলে একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজন সহযোগী প্রবেশ করে তাকে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে।ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই মূল সদস্যকে গ্রেফতার করে।এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা