গণবার্তা

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত। এদিন তিনি তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে আত্রাইয়ে আসছিলেন এমরান। সকালে ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। তখন তিনি লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান।

এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

বর্তমানে এমরানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার শ্বশুরবাড়ির লোকজন ও স্বজনরা হাসপাতালে উপস্থিত আছেন।

বিষয় : নওগাঁ পুলিশ কনস্টেবল

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।আহত এমরান মিয়া পিরোজপুর জেলায় কর্মরত। এদিন তিনি তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন।আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে আত্রাইয়ে আসছিলেন এমরান। সকালে ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। তখন তিনি লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান।এতে তার দুটি পা হাঁটু থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।বর্তমানে এমরানের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার শ্বশুরবাড়ির লোকজন ও স্বজনরা হাসপাতালে উপস্থিত আছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা