গণবার্তা

সিনেমার ডায়লগকে বাইবেলের বাণী বলে উল্লেখ, বিতর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সিনেমার ডায়লগকে বাইবেলের বাণী বলে উল্লেখ, বিতর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এক প্রার্থনা সভায় একটি উদ্ধৃতি ব্যবহার করে সেটিকে বাইবেলের বাণী বলে দাবি করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের উৎসাহিত করতে ওই উদ্ধৃতি ব্যবহার করেন তিনি। কিন্তু সেটি আসলে বাইবেলের বাণী নয়, বরং হলিউড পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সহিংস চলচ্চিত্র ‘পাল্প ফিকশন’-এর একটি সংলাপ।

এ ঘটনায় হেগসেথকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও এনেছেন।

কী ঘটেছে?

গত বুধবার পেন্টাগনে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে হেগসেথ সামরিক বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দলের জন্য প্রার্থনা করেন। তিনি দাবি করেন, বাইবেলের ‘ইজেকিয়েল’ গ্রন্থের ২৫ অধ্যায়ের ১৭ নম্বর পদ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে।

কিন্তু সংবাদমাধ্যম দ্য নিউজ উইক বিশ্লেষণ করে দেখিয়েছে, হেগসেথের প্রার্থনার বাণী বাইবেলের চেয়ে ‘পাল্প ফিকশন’ সিনেমায় অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের দেওয়া সংলাপের বিকৃত সংস্করণের সঙ্গেই বেশি মিলে গেছে।

বাইবেল, সিনেমা ও হেগসেথের বাণী: পার্থক্য কোথায়?

বাইবেল (ইজেকিয়েল ২৫:১৭):
‘আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ নেব এবং কঠোর শাস্তি দেব। আমি যখন আমার প্রতিশোধ কার্যকর করব, তখন তারা জানবে, আমিই প্রভু।’

‘পাল্প ফিকশন’-এর সংলাপ (জুলস উইনফিল্ড চরিত্র):
‘সৎ মানুষের পথ সব দিক থেকে স্বার্থপরদের অন্যায় এবং দুষ্টু মানুষের অত্যাচারে ঘেরা। ধন্য সেই ব্যক্তি, যে দানশীলতা ও সদিচ্ছার মধ্য দিয়ে দুর্বলদের অন্ধকারে পথ দেখায়। কারণ, সে-ই সত্যিকার অর্থে তার ভাইয়ের রক্ষক এবং হারানো শিশুদের উদ্ধারকারী। যারা আমার ভাইদের বিষ প্রয়োগ করতে এবং ধ্বংস করে দিতে চাইছে, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ভয়ংকর ক্রোধ নিয়ে আঘাত করব। আর আমি যখন তোমাদের ওপর আমার প্রতিশোধ কার্যকর করব, তখন তোমরা জানবে, আমার নামই প্রভু।’

হেগসেথের বাণী (পেন্টাগন প্রার্থনা সভা, ১৬ এপ্রিল):
‘ভূপাতিত বিমানচালকের চারপাশটা স্বার্থপরদের অন্যায় ও দুষ্টু মানুষের অত্যাচারে ছেয়ে থাকে। ধন্য সেই ব্যক্তি, যে সহযোদ্ধা হয়ে ও দায়িত্ববোধ থেকে অন্ধকারের ভেতর দিয়ে হারিয়ে যাওয়া মানুষদের পথ দেখায়। কারণ, সে-ই সত্যিকার অর্থে তার ভাইয়ের রক্ষক এবং হারানো মানুষের উদ্ধারকারী। আর যারা আমার ভাইকে বন্দী করতে ও ধ্বংস করতে চায়, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ভয়ংকর ক্রোধ নিয়ে আঘাত করব। আর আমি যখন তাদের ওপর প্রতিশোধ নেব, তখন তারা জানবে আমার কল সাইন হলো “স্যান্ডি ওয়ান”।’

প্রতিক্রিয়া ও বিতর্ক

এই ঘটনায় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছেন। তাদের অভিযোগ, তিনি ইচ্ছাকৃতভাবে হলিউডের সংলাপকে বাইবেলের বাণী বলে উপস্থাপন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং পেন্টাগনের পবিত্রতা নষ্ট করেছেন।

অন্যদিকে পেন্টাগনের প্রেস সেক্রেটারি শন পারনেল গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বীকার করেন, প্রার্থনা বাণীটিতে ‘পাল্প ফিকশন’-এর সংলাপের অনুপ্রেরণা ছিল। যদিও অনুষ্ঠানে হেগসেথ এ কথা উল্লেখ করেননি।

পারনেল লিখেছেন, ‘যারা বলছে, প্রতিরক্ষামন্ত্রী ইজেকিয়েল ২৫:১৭–কে ভুলভাবে উদ্ধৃত করেছেন, তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং বাস্তবতা সম্পর্কে অজ্ঞ।’

হেগসেথ নিজে এখন পর্যন্ত সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বাড়াতে নানা কৌশল নেওয়া হলেও ধর্মীয় গ্রন্থের নামে হলিউডের সংলাপ ব্যবহার করা অত্যন্ত বিতর্কিত এবং দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।

সূত্র: দ্য নিউজ উইক, এপি, রয়টার্স

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


সিনেমার ডায়লগকে বাইবেলের বাণী বলে উল্লেখ, বিতর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এক প্রার্থনা সভায় একটি উদ্ধৃতি ব্যবহার করে সেটিকে বাইবেলের বাণী বলে দাবি করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেনাদের উৎসাহিত করতে ওই উদ্ধৃতি ব্যবহার করেন তিনি। কিন্তু সেটি আসলে বাইবেলের বাণী নয়, বরং হলিউড পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সহিংস চলচ্চিত্র ‘পাল্প ফিকশন’-এর একটি সংলাপ।এ ঘটনায় হেগসেথকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা তাঁর বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও এনেছেন।কী ঘটেছে?গত বুধবার পেন্টাগনে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে হেগসেথ সামরিক বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দলের জন্য প্রার্থনা করেন। তিনি দাবি করেন, বাইবেলের ‘ইজেকিয়েল’ গ্রন্থের ২৫ অধ্যায়ের ১৭ নম্বর পদ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে।কিন্তু সংবাদমাধ্যম দ্য নিউজ উইক বিশ্লেষণ করে দেখিয়েছে, হেগসেথের প্রার্থনার বাণী বাইবেলের চেয়ে ‘পাল্প ফিকশন’ সিনেমায় অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের দেওয়া সংলাপের বিকৃত সংস্করণের সঙ্গেই বেশি মিলে গেছে।বাইবেল, সিনেমা ও হেগসেথের বাণী: পার্থক্য কোথায়?বাইবেল (ইজেকিয়েল ২৫:১৭):‘আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ নেব এবং কঠোর শাস্তি দেব। আমি যখন আমার প্রতিশোধ কার্যকর করব, তখন তারা জানবে, আমিই প্রভু।’‘পাল্প ফিকশন’-এর সংলাপ (জুলস উইনফিল্ড চরিত্র):‘সৎ মানুষের পথ সব দিক থেকে স্বার্থপরদের অন্যায় এবং দুষ্টু মানুষের অত্যাচারে ঘেরা। ধন্য সেই ব্যক্তি, যে দানশীলতা ও সদিচ্ছার মধ্য দিয়ে দুর্বলদের অন্ধকারে পথ দেখায়। কারণ, সে-ই সত্যিকার অর্থে তার ভাইয়ের রক্ষক এবং হারানো শিশুদের উদ্ধারকারী। যারা আমার ভাইদের বিষ প্রয়োগ করতে এবং ধ্বংস করে দিতে চাইছে, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ভয়ংকর ক্রোধ নিয়ে আঘাত করব। আর আমি যখন তোমাদের ওপর আমার প্রতিশোধ কার্যকর করব, তখন তোমরা জানবে, আমার নামই প্রভু।’হেগসেথের বাণী (পেন্টাগন প্রার্থনা সভা, ১৬ এপ্রিল):‘ভূপাতিত বিমানচালকের চারপাশটা স্বার্থপরদের অন্যায় ও দুষ্টু মানুষের অত্যাচারে ছেয়ে থাকে। ধন্য সেই ব্যক্তি, যে সহযোদ্ধা হয়ে ও দায়িত্ববোধ থেকে অন্ধকারের ভেতর দিয়ে হারিয়ে যাওয়া মানুষদের পথ দেখায়। কারণ, সে-ই সত্যিকার অর্থে তার ভাইয়ের রক্ষক এবং হারানো মানুষের উদ্ধারকারী। আর যারা আমার ভাইকে বন্দী করতে ও ধ্বংস করতে চায়, আমি তাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ ও ভয়ংকর ক্রোধ নিয়ে আঘাত করব। আর আমি যখন তাদের ওপর প্রতিশোধ নেব, তখন তারা জানবে আমার কল সাইন হলো “স্যান্ডি ওয়ান”।’প্রতিক্রিয়া ও বিতর্কএই ঘটনায় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব এনেছেন। তাদের অভিযোগ, তিনি ইচ্ছাকৃতভাবে হলিউডের সংলাপকে বাইবেলের বাণী বলে উপস্থাপন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এবং পেন্টাগনের পবিত্রতা নষ্ট করেছেন।অন্যদিকে পেন্টাগনের প্রেস সেক্রেটারি শন পারনেল গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বীকার করেন, প্রার্থনা বাণীটিতে ‘পাল্প ফিকশন’-এর সংলাপের অনুপ্রেরণা ছিল। যদিও অনুষ্ঠানে হেগসেথ এ কথা উল্লেখ করেননি।পারনেল লিখেছেন, ‘যারা বলছে, প্রতিরক্ষামন্ত্রী ইজেকিয়েল ২৫:১৭–কে ভুলভাবে উদ্ধৃত করেছেন, তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং বাস্তবতা সম্পর্কে অজ্ঞ।’হেগসেথ নিজে এখন পর্যন্ত সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে সৈন্যদের মনোবল বাড়াতে নানা কৌশল নেওয়া হলেও ধর্মীয় গ্রন্থের নামে হলিউডের সংলাপ ব্যবহার করা অত্যন্ত বিতর্কিত এবং দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।সূত্র: দ্য নিউজ উইক, এপি, রয়টার্স

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা