ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের ফলে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই জলপথ দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অবাধে অতিক্রম করতে পারবে।
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করাই ইরানের অন্যতম প্রধান দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর তিনটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এর আগে ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার জানিয়েছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও একই কথা বললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করে এবং লেবাননে হামলা চালিয়ে যায়। ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিলে গতকাল লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর পরিপ্রেক্ষিতেই ইরান আজ জানায়, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।
সূত্র: আল–জাজিরা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন