গণবার্তা

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে সর্ববৃহৎ হামলা ইসরায়েলের, নিহত ২৫৪

 যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে সর্ববৃহৎ হামলা ইসরায়েলের, নিহত ২৫৪

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৯ এপ্রিল) দেশটির শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটি লেবাননে তাদের সর্ববৃহৎ হামলা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, শান্তিপূর্ণ ও নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে রাখা হয়নি। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে এমন অবস্থানে আনা যাতে দেশটি আর কোনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে।

আইডিএফ জানিয়েছে, মাত্র ১০ মিনিটের ব্যবধানে তারা লেবাননের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে লেবাননের সরকারি সূত্র জানিয়েছে, বেসামরিক এলাকাও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে সর্ববৃহৎ হামলা ইসরায়েলের, নিহত ২৫৪

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image
পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৯ এপ্রিল) দেশটির শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এটি লেবাননে তাদের সর্ববৃহৎ হামলা।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, শান্তিপূর্ণ ও নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে রাখা হয়নি। তার মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে এমন অবস্থানে আনা যাতে দেশটি আর কোনো পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে।আইডিএফ জানিয়েছে, মাত্র ১০ মিনিটের ব্যবধানে তারা লেবাননের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে লেবাননের সরকারি সূত্র জানিয়েছে, বেসামরিক এলাকাও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা