গণবার্তা

অনুপ্রবেশকারীদের ব্যাগ গুছিয়ে রাখার হুঁশিয়ারি মোদির, বাংলায় তৃণমূল বিদায়ের ইঙ্গিত

অনুপ্রবেশকারীদের ব্যাগ গুছিয়ে রাখার হুঁশিয়ারি মোদির, বাংলায় তৃণমূল বিদায়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচার। শনিবার (১১ এপ্রিল) রাজ্যের বিভিন্ন স্থানে তিনটি করে জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, মুর্শিদাবাদের জঙ্গীপুর ও বাঁকুড়ার কুশমন্ডিতে জনসভা করেন মোদি। তিনটি জনসভায় তিনি তৃণমূল কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ করেন।

‘ব্যাগ গুছিয়ে রাখুন অনুপ্রবেশকারীরা’

মোদি বলেন, ‘বাংলা এবার পরিবর্তনের জন্য তৈরি। প্রস্তুত পাল্টানোর জন্য। বাংলা এবার তৃণমূলের ভয়কে সরিয়ে বিজেপির প্রতি ভরসা দেখাচ্ছে। এখন যা দেখাচ্ছে, এ তো সামান্য ট্রেলার মাত্র। পুরো ছবি তো সামনে।’

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনুপ্রবেশকারীরা ব্যাগ গুছিয়ে রাখুন। সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। ১৫ বছরের তৃণমূল দুঃশাসনের অবসান ঘটাতে হবে।’

‘হীরক রানি বাই বাই’: অমিত শাহ

বাঁকুড়ার ওন্দা ও ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে জনসভা করেন অমিত শাহ। ওন্দার জনসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হীরক রানি’ সম্বোধন করে বলেন, ‘এবার হীরক রানিকে টাটা-বাইবাই করে দেবে বাংলার মানুষ। মানুষ এবার তৃণমূলের গুন্ডাদের এই রাজ্যপাট থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।’

‘সাবধান বিজেপি থেকে’: মমতা

মেদিনীপুরের কেশিয়ারি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেশিয়ারিতে তিনি অভিযোগ করেন, ‘বিহারে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, তাদের রেশন বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার।’

মমতা আরও বলেন, ‘বিজেপি হলদিয়া বন্দরকে বেচে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই বাংলায় মাছ-মাংস, ডিম খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করবে। সাবধান বিজেপি থেকে।’

ঝাড়গ্রাম ও বড়জোড়ায় তিনি দাবি করেন, ‘এবারের নির্বাচনে এই বাংলায় বিজেপি শূন্য হয়ে যাবে। ওরা বেলাইন হয়ে যাবে।’

বিষয় : মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


অনুপ্রবেশকারীদের ব্যাগ গুছিয়ে রাখার হুঁশিয়ারি মোদির, বাংলায় তৃণমূল বিদায়ের ইঙ্গিত

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গে জমে উঠেছে বিধানসভা নির্বাচনের প্রচার। শনিবার (১১ এপ্রিল) রাজ্যের বিভিন্ন স্থানে তিনটি করে জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, মুর্শিদাবাদের জঙ্গীপুর ও বাঁকুড়ার কুশমন্ডিতে জনসভা করেন মোদি। তিনটি জনসভায় তিনি তৃণমূল কংগ্রেসকে কঠোর ভাষায় আক্রমণ করেন।‘ব্যাগ গুছিয়ে রাখুন অনুপ্রবেশকারীরা’মোদি বলেন, ‘বাংলা এবার পরিবর্তনের জন্য তৈরি। প্রস্তুত পাল্টানোর জন্য। বাংলা এবার তৃণমূলের ভয়কে সরিয়ে বিজেপির প্রতি ভরসা দেখাচ্ছে। এখন যা দেখাচ্ছে, এ তো সামান্য ট্রেলার মাত্র। পুরো ছবি তো সামনে।’ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনুপ্রবেশকারীরা ব্যাগ গুছিয়ে রাখুন। সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) এর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। ১৫ বছরের তৃণমূল দুঃশাসনের অবসান ঘটাতে হবে।’‘হীরক রানি বাই বাই’: অমিত শাহবাঁকুড়ার ওন্দা ও ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে জনসভা করেন অমিত শাহ। ওন্দার জনসভায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হীরক রানি’ সম্বোধন করে বলেন, ‘এবার হীরক রানিকে টাটা-বাইবাই করে দেবে বাংলার মানুষ। মানুষ এবার তৃণমূলের গুন্ডাদের এই রাজ্যপাট থেকে তাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।’‘সাবধান বিজেপি থেকে’: মমতামেদিনীপুরের কেশিয়ারি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেশিয়ারিতে তিনি অভিযোগ করেন, ‘বিহারে যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, তাদের রেশন বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার।’মমতা আরও বলেন, ‘বিজেপি হলদিয়া বন্দরকে বেচে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই বাংলায় মাছ-মাংস, ডিম খাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করবে। সাবধান বিজেপি থেকে।’ঝাড়গ্রাম ও বড়জোড়ায় তিনি দাবি করেন, ‘এবারের নির্বাচনে এই বাংলায় বিজেপি শূন্য হয়ে যাবে। ওরা বেলাইন হয়ে যাবে।’

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা