গণবার্তা

ইরান ইস্যুতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি? যা জানা গেলো

ইরান ইস্যুতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি? যা জানা গেলো
গণবার্তা । গ্রাফিক্স

ইরান চাইলে যে কোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়া তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিলের বিষয়টিও জানিয়েছেন ট্রাম্প। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে, তারা যখন খুশি আমাদের ফোন করতে পারে।

পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলটিকে না পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি আমার লোকজনকে বলেছি, কিছুক্ষণ আগে তারা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বললাম, না, ১৮ ঘণ্টা ব্যয় করে তাদের ওখানে যাওয়ার কোনো অর্থ হয় না। শুধু বসে বসে আজেবাজে কথা বলার জন্য তারা আর ১৮ ঘণ্টার বিমানযাত্রা করবে না। ট্রাম্প বলেন, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার স্বয়ংক্রিয় মানে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়া নয়।

সফরসূচি বাতিল করার অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন, এমন দাঁড়াচ্ছে কিনা প্রশ্নে ট্রাম্প মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, না, এর অর্থ তা না। আমরা এখনো এ বিষয়টি নিয়ে ভাবিনি। উল্লেখ্য, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সংকটের স্থায়ী সমাধানে ইরানের দাবিগুলো তিনি পাকিস্তানের কাছে তুলে ধরেন। এবার আরাঘচি ওমান ও রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬


ইরান ইস্যুতে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি? যা জানা গেলো

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image
ইরান চাইলে যে কোনো সময় শান্তি আলোচনায় বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এমনটাই জানিয়েছেন তিনি। এছাড়া তার বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিলের বিষয়টিও জানিয়েছেন ট্রাম্প। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমাদের হাতে সব ক্ষমতা আছে, তারা যখন খুশি আমাদের ফোন করতে পারে।পাকিস্তানে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলটিকে না পাঠানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আমি আমার লোকজনকে বলেছি, কিছুক্ষণ আগে তারা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বললাম, না, ১৮ ঘণ্টা ব্যয় করে তাদের ওখানে যাওয়ার কোনো অর্থ হয় না। শুধু বসে বসে আজেবাজে কথা বলার জন্য তারা আর ১৮ ঘণ্টার বিমানযাত্রা করবে না। ট্রাম্প বলেন, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় পর্বের শান্তি আলোচনায় যোগ দিতে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ যাওয়ার কথা থাকলেও তা বাতিল হওয়ার স্বয়ংক্রিয় মানে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়ে যাওয়া নয়।সফরসূচি বাতিল করার অর্থ তিনি আবার যুদ্ধ শুরু করবেন, এমন দাঁড়াচ্ছে কিনা প্রশ্নে ট্রাম্প মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, না, এর অর্থ তা না। আমরা এখনো এ বিষয়টি নিয়ে ভাবিনি। উল্লেখ্য, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সংকটের স্থায়ী সমাধানে ইরানের দাবিগুলো তিনি পাকিস্তানের কাছে তুলে ধরেন। এবার আরাঘচি ওমান ও রাশিয়া সফর করবেন বলে জানা গেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা