ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
গণবার্তা

কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমারোহে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ‘বাঙালিয়ানা’কে পাথেয় করে নেওয়া এই শপথ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে ওঠে উৎসবের রঙে। মঞ্চে রাখা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য মনীষীদের বিশাল প্রতিকৃতি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে বিজেপি কর্মীরা সমবেত হন এই মেগা অনুষ্ঠানে।

শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী বিধানসভায় যাবেন বলে জানা গেছে। একই সঙ্গে আরও ১১ জন মন্ত্রী শপথ নিতে পারেন বলে সূত্রের খবর।

নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বরকে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। মোট ৩৫টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। প্রতিটি সেক্টরে আইপিএস পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পুরো ব্যবস্থা তদারকি করছেন কলকাতা পুলিশ কমিশনার ও ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবাগুলো এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করলেন। তাঁর বাড়ি কাঁথির ‘শান্তি কুঞ্জ’ এলাকায় ইতিমধ্যে অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকের ভিড় জমেছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শনিবার, ০৯ মে ২০২৬


কলকাতার ব্রিগেড ময়দানে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমারোহে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ‘বাঙালিয়ানা’কে পাথেয় করে নেওয়া এই শপথ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন।ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেজে ওঠে উৎসবের রঙে। মঞ্চে রাখা হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য মনীষীদের বিশাল প্রতিকৃতি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে বিজেপি কর্মীরা সমবেত হন এই মেগা অনুষ্ঠানে।শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী বিধানসভায় যাবেন বলে জানা গেছে। একই সঙ্গে আরও ১১ জন মন্ত্রী শপথ নিতে পারেন বলে সূত্রের খবর।নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বরকে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। মোট ৩৫টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। প্রতিটি সেক্টরে আইপিএস পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পুরো ব্যবস্থা তদারকি করছেন কলকাতা পুলিশ কমিশনার ও ডিজি সিদ্ধিনাথ গুপ্তা।শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় মালবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবাগুলো এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করলেন। তাঁর বাড়ি কাঁথির ‘শান্তি কুঞ্জ’ এলাকায় ইতিমধ্যে অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকের ভিড় জমেছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা