ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
গণবার্তা

আরেক বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর: টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা

আরেক বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর: টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা
গণবার্তা । গ্রাফিক্স

মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী যেন প্রতিদিনই নতুন কোনো রেকর্ড গড়ছেন। আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি, ৪০ বলের কম খেলে দুটি সেঞ্চুরি—এ সব ইতিমধ্যে করে ফেলেছেন তিনি। এবার আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার।

শনিবার (৯ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকান সূর্যবংশী। এই ছক্কাটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তার ১০০তম। মাত্র ৫১৪ বল খেলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ফলে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড এখন বৈভবের দখলে। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই রেকর্ড গড়েছেন তিনি।

অবশ্য এই রেকর্ডের ম্যাচে জয় পায়নি রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে গুজরাট টাইটান্স তুলে ফেলে বড় সংগ্রহ। ওপেনার সাই সুদর্শন করেন ৫৫ ও শুবমান গিল ৮৪ রান। জবাবে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান ১৫২ রানেই গুটিয়ে যায়। রশিদ খান ৪ ওভারে ৪ উইকেট নিয়ে বোলিং তাণ্ডব চালান। জেসন হোল্ডার ২.৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন।

ব্যাট হাতে সূর্যবংশী ১৬ বলে ৩৬ রান করেন। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার। সবগুলো ছক্কাই আসে পাওয়ার প্লেতে। এ নিয়ে এক মৌসুমে পাওয়ার প্লেতে তার ছক্কার সংখ্যা দাঁড়াল ৩০টিতে। এর আগে ২০২৪ মৌসুমে ২৯টি ছক্কা মেরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অভিষেক শর্মা। 

বিষয় : বৈভব সূর্যবংশী

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১০ মে ২০২৬


আরেক বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর: টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী যেন প্রতিদিনই নতুন কোনো রেকর্ড গড়ছেন। আইপিএলের ইতিহাসে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি, ৪০ বলের কম খেলে দুটি সেঞ্চুরি—এ সব ইতিমধ্যে করে ফেলেছেন তিনি। এবার আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার।শনিবার (৯ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকান সূর্যবংশী। এই ছক্কাটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে তার ১০০তম। মাত্র ৫১৪ বল খেলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। ফলে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড এখন বৈভবের দখলে। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই রেকর্ড গড়েছেন তিনি।অবশ্য এই রেকর্ডের ম্যাচে জয় পায়নি রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে গুজরাট টাইটান্স তুলে ফেলে বড় সংগ্রহ। ওপেনার সাই সুদর্শন করেন ৫৫ ও শুবমান গিল ৮৪ রান। জবাবে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান ১৫২ রানেই গুটিয়ে যায়। রশিদ খান ৪ ওভারে ৪ উইকেট নিয়ে বোলিং তাণ্ডব চালান। জেসন হোল্ডার ২.৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন।ব্যাট হাতে সূর্যবংশী ১৬ বলে ৩৬ রান করেন। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার। সবগুলো ছক্কাই আসে পাওয়ার প্লেতে। এ নিয়ে এক মৌসুমে পাওয়ার প্লেতে তার ছক্কার সংখ্যা দাঁড়াল ৩০টিতে। এর আগে ২০২৪ মৌসুমে ২৯টি ছক্কা মেরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অভিষেক শর্মা। 

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা