ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
গণবার্তা

‘দুর্নীতিবাজ’ শুভেন্দু এখন মুখ্যমন্ত্রী, পুরোনো বিতর্ক আবার ভাইরাল

‘দুর্নীতিবাজ’ শুভেন্দু এখন মুখ্যমন্ত্রী, পুরোনো বিতর্ক আবার ভাইরাল

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে তার পুরোনো একটি ভিডিও। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন। অথচ এখন সেই শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী করলেন মোদি।

২০১৬ সালের নির্বাচনের আগে নারদ নিউজের স্টিং ভিডিও প্রকাশিত হয়। সেখানে শুভেন্দু অধিকারীসহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতাকে টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিতে দেখা যায়। অভিযোগ ছিল, কয়েকটি ঘটনায় অন্তত পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছিল। ওই ভিডিওকে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল বিজেপি। কিন্তু পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর দলটির বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয় বলে সমালোচকদের দাবি।

রাজনৈতিক ক্যারিয়ারে শুভেন্দু অধিকারীর উত্থান শুরু হয় তৃণমূল কংগ্রেস দিয়ে। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন তাকে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ২০০৯ ও ২০১৪ সালে লোকসভায় সাংসদ নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন ও সেচ দপ্তরের দায়িত্ব পান। তবে সময়ের সঙ্গে দলীয় দূরত্ব বাড়তে থাকে। ২০২০ সালের ১৯ ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। পরের বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় রাজনীতিতেও আলোচনায় আসেন তিনি।

ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রেফতার হলেও শুভেন্দু অধিকারীকে কোনোদিন গ্রেফতার করা হয়নি। তৃণমূলের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো তার বিরুদ্ধে আর অগ্রসর হয়নি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পুরোনো ভিডিও আবার ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে নৈতিকতা ও আদর্শের প্রশ্ন উঠেছে। বিরোধীদের বক্তব্য, একসময় যাকে দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল, তাকেই এখন নেতৃত্বের আসনে বসিয়েছে বিজেপি।

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১০ মে ২০২৬


‘দুর্নীতিবাজ’ শুভেন্দু এখন মুখ্যমন্ত্রী, পুরোনো বিতর্ক আবার ভাইরাল

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে তার পুরোনো একটি ভিডিও। যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন। অথচ এখন সেই শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী করলেন মোদি।২০১৬ সালের নির্বাচনের আগে নারদ নিউজের স্টিং ভিডিও প্রকাশিত হয়। সেখানে শুভেন্দু অধিকারীসহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতাকে টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিতে দেখা যায়। অভিযোগ ছিল, কয়েকটি ঘটনায় অন্তত পাঁচ লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছিল। ওই ভিডিওকে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছিল বিজেপি। কিন্তু পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর দলটির বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয় বলে সমালোচকদের দাবি।রাজনৈতিক ক্যারিয়ারে শুভেন্দু অধিকারীর উত্থান শুরু হয় তৃণমূল কংগ্রেস দিয়ে। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন তাকে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। ২০০৯ ও ২০১৪ সালে লোকসভায় সাংসদ নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন ও সেচ দপ্তরের দায়িত্ব পান। তবে সময়ের সঙ্গে দলীয় দূরত্ব বাড়তে থাকে। ২০২০ সালের ১৯ ডিসেম্বর অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। পরের বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জাতীয় রাজনীতিতেও আলোচনায় আসেন তিনি।ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা গ্রেফতার হলেও শুভেন্দু অধিকারীকে কোনোদিন গ্রেফতার করা হয়নি। তৃণমূলের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো তার বিরুদ্ধে আর অগ্রসর হয়নি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পুরোনো ভিডিও আবার ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে নৈতিকতা ও আদর্শের প্রশ্ন উঠেছে। বিরোধীদের বক্তব্য, একসময় যাকে দুর্নীতির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল, তাকেই এখন নেতৃত্বের আসনে বসিয়েছে বিজেপি।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা