ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
গণবার্তা

ভারতীয় গরু পাচার রোধে সীমান্তে বিজেপিকে কড়া নজরদারীর নির্দেশ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর ঘাটতি নেই, চাহিদার চেয়ে ২২ লাখ বেশি পশু দেশেই মজুদ আছে

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর ঘাটতি নেই,  চাহিদার চেয়ে ২২ লাখ বেশি পশু দেশেই মজুদ আছে
ফাইল ফটো

দেশে কোরবানির পশুর চাহিদা ১ কোটি ২ লাখ। আর আছে কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৩ লাখ। অর্থাৎ চাহিদার চেয়ে ২২ লাখ বেশি পশু দেশেই মজুদ আছে। তাই পশু আমদানি তো দূরের কথা, বরং উদ্বৃত্ত পশু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানির জন্য চিন্তা করছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শনিবার (৯ মে) নাটোরের গুরুদাসপুরে মৎস্যচাষি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিকেলে নাটোর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা কোরবানিকে কেন্দ্র করে পশুপালন করেন। তাদের রক্ষায় পশু আমদানির কোনো সম্ভাবনা নেই। বরং সীমান্তে নজরদারি এড়িয়ে অবৈধভাবে কোরবানির পশু ঢোকার চেষ্টা করলে তা রুখতে বিজিবিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের সময়ে কোনো পশু আমদানি হয়নি। জনগণ যাতে স্বল্পমূল্যে পশু কিনতে পারে, সেজন্য বিজিবি ও পুলিশের টিম কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। নাটোরে চলনবিলের মাছ সংরক্ষণ ও চাষের উন্নয়নেও সরকার কাজ করছে। সংরক্ষণের অভাবে মাছ নষ্ট যাতে না হয়, সেজন্য ‘ফিস প্রসেসিং সেন্টার’ ও ‘মৎস্য গবেষণা কেন্দ্র’ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। 

আপনার মতামত লিখুন

গণবার্তা

রোববার, ১০ মে ২০২৬


আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর ঘাটতি নেই, চাহিদার চেয়ে ২২ লাখ বেশি পশু দেশেই মজুদ আছে

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image
দেশে কোরবানির পশুর চাহিদা ১ কোটি ২ লাখ। আর আছে কোরবানিযোগ্য পশু ১ কোটি ২৩ লাখ। অর্থাৎ চাহিদার চেয়ে ২২ লাখ বেশি পশু দেশেই মজুদ আছে। তাই পশু আমদানি তো দূরের কথা, বরং উদ্বৃত্ত পশু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানির জন্য চিন্তা করছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শনিবার (৯ মে) নাটোরের গুরুদাসপুরে মৎস্যচাষি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিকেলে নাটোর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা কোরবানিকে কেন্দ্র করে পশুপালন করেন। তাদের রক্ষায় পশু আমদানির কোনো সম্ভাবনা নেই। বরং সীমান্তে নজরদারি এড়িয়ে অবৈধভাবে কোরবানির পশু ঢোকার চেষ্টা করলে তা রুখতে বিজিবিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।বর্তমান সরকারের সময়ে কোনো পশু আমদানি হয়নি। জনগণ যাতে স্বল্পমূল্যে পশু কিনতে পারে, সেজন্য বিজিবি ও পুলিশের টিম কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। নাটোরে চলনবিলের মাছ সংরক্ষণ ও চাষের উন্নয়নেও সরকার কাজ করছে। সংরক্ষণের অভাবে মাছ নষ্ট যাতে না হয়, সেজন্য ‘ফিস প্রসেসিং সেন্টার’ ও ‘মৎস্য গবেষণা কেন্দ্র’ স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। 

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা