ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
গণবার্তা

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৩ জন গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৩ জন গ্রেপ্তার: ডিএমপি

ঢাকা: রাজধানীতে যেসব জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে, তার অধিকাংশ জায়গায় হাতেনাতে জড়িতদের গ্রেপ্তার হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ন্যূনতম ৩৩ জন গ্রেপ্তার হয়েছে, এটি আরও বাড়তে পারে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

জানা যায়, ককটেল নিক্ষেপের সময় ৯ জনের অধিক গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তল্লাশি চলাকালীন ৭টি ককটেল ও ২টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

এদিকে নগরজুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে মো. আকতার হোসেন বলেন, দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।

পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩৩ জন গ্রেপ্তার: ডিএমপি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image
ঢাকা: রাজধানীতে যেসব জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে, তার অধিকাংশ জায়গায় হাতেনাতে জড়িতদের গ্রেপ্তার হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ন্যূনতম ৩৩ জন গ্রেপ্তার হয়েছে, এটি আরও বাড়তে পারে।মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।জানা যায়, ককটেল নিক্ষেপের সময় ৯ জনের অধিক গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তল্লাশি চলাকালীন ৭টি ককটেল ও ২টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।এদিকে নগরজুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে মো. আকতার হোসেন বলেন, দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা