চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।
রোববার (১০ মে) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন অলিনগর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ সীমান্তে এই অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন