ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
ঢাকা    সোমবার, ২৫ মে ২০২৬
গণবার্তা

কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় নিহত ২৪, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় নিহত ২৪, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান এবং এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

গতকাল রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভয়াবহ এই বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ৮২ জন।

কোয়েটার ট্রেন হামলায় নিহত ও আহতের সংখ্যা উদ্বেগজনক। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা ও সন্ত্রাসবিরোধী অবস্থান আবারও প্রমাণ করে, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে। এই কঠিন মুহূর্তে পাকিস্তানের জনগণের পাশে আছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাস নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ২৫ মে ২০২৬


কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় নিহত ২৪, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image
পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান এবং এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।গতকাল রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।ভয়াবহ এই বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। নারী ও শিশুসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ৮২ জন।কোয়েটার ট্রেন হামলায় নিহত ও আহতের সংখ্যা উদ্বেগজনক। প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা ও সন্ত্রাসবিরোধী অবস্থান আবারও প্রমাণ করে, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে। এই কঠিন মুহূর্তে পাকিস্তানের জনগণের পাশে আছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাস নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা