ঢাকা    সোমবার, ০৮ জুন ২০২৬
ঢাকা    সোমবার, ০৮ জুন ২০২৬
গণবার্তা

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে মানুষ ঘর ছেড়েছেন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে মানুষ ঘর ছেড়েছেন

রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে রোববার (৭ জুন) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত পৌনে ১২টার দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভূত হয়। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও উঁচু দালান থেকে বাইরে বের হয়ে আসেন।

রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উৎপত্তিস্থল ও মাত্রা

অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সাধারণ মানুষের আতঙ্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার পর মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যান। অনেকেই ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি স্বল্প সময়ের জন্য হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা পরবর্তী সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

সোমবার, ০৮ জুন ২০২৬


ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে মানুষ ঘর ছেড়েছেন

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image
রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে রোববার (৭ জুন) রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত পৌনে ১২টার দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভূত হয়। এতে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও উঁচু দালান থেকে বাইরে বের হয়ে আসেন।রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।উৎপত্তিস্থল ও মাত্রাঅ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।সাধারণ মানুষের আতঙ্করাজধানীর বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার পর মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যান। অনেকেই ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পটি স্বল্প সময়ের জন্য হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা পরবর্তী সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা