ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
গণবার্তা

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া ইউনিয়নে বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভুক্তভোগীর খালাতো ননদের স্বামী আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে ভুক্তভোগীর মা মোছাম্মৎ মনোয়ারা বেগম থানায় একটি মামলা করেন।

অভিযুক্ত আতিকুর মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে পূর্ব রাঘবপুর (খামার) এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর জানান, সম্প্রতি বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে তার স্বামী বাড়ির বাইরে গেলে সেই সুযোগে আতিকুর ঘরে প্রবেশ করেন। পরে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত আতিকুরের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, 'ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানীর সাথে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি ঘটনাটি সত্য বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে কেউ আমার কাছে আসেনি এবং আগে বিষয়টি জানতাম না। তারা কি উদ্যোগ নিয়েছেন, সেটিও আমার জানা নেই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।'

সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান এ বিষয়ে বলেন, 'এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

বিষয় : ধর্ষণ

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image
গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া ইউনিয়নে বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভুক্তভোগীর খালাতো ননদের স্বামী আতিকুর রহমানের নামে সাঘাটা থানায় মামলা করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে ভুক্তভোগীর মা মোছাম্মৎ মনোয়ারা বেগম থানায় একটি মামলা করেন।অভিযুক্ত আতিকুর মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি বর্তমানে পূর্ব রাঘবপুর (খামার) এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ভুক্তভোগীর জানান, সম্প্রতি বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে তার স্বামী বাড়ির বাইরে গেলে সেই সুযোগে আতিকুর ঘরে প্রবেশ করেন। পরে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।এ বিষয়ে অভিযুক্ত আতিকুরের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, 'ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানীর সাথে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি ঘটনাটি সত্য বলে জানিয়েছেন। তবে এ বিষয়ে কেউ আমার কাছে আসেনি এবং আগে বিষয়টি জানতাম না। তারা কি উদ্যোগ নিয়েছেন, সেটিও আমার জানা নেই। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।'সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান এ বিষয়ে বলেন, 'এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা