ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
গণবার্তা

ইরানের সঙ্গে যুদ্ধে দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত

ইরানের সঙ্গে যুদ্ধে দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত

ইরানের সঙ্গে চলা যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এ তথ্য নিশ্চিত করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইউএসএ টুডের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সহকারী শন পার্নেল জানান, ৭ জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ১০০ সেনাসদস্য 'কোনো না কোনো মাত্রায় আঘাত' পেয়েছেন। তবে তাঁদের বড় অংশই সামান্য মস্তিষ্কের আঘাত বা কনকাশনে ভুগেছেন। আহত সেনাদের ৯৬ শতাংশই ইতিমধ্যে নিজেদের দায়িত্বে ফিরে গেছেন। তবে এ সেনারা কীভাবে আহত হয়েছেন, তা পেন্টাগন প্রকাশ করেনি।

পার্নেল আরেকটি পোস্টে লেখেন, আহত সেনাদের সংখ্যা লুকিয়ে রাখার ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অভিযোগকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করছে। নিউইয়র্ক টাইমসের কিছু পক্ষপাতদুষ্ট লেখক মার্কিন সামরিক বাহিনী ও তার নেতৃত্বকে কালিমালিপ্ত করতে মরিয়া হয়ে এ মিথ্যাচার করছেন।

দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের জবাবে শন পার্নেল তাঁর পোস্টে লেখেন, 'তাঁরা আবারও লড়াইয়ে ফিরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।' উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে অভিযোগ করেছে যে পেন্টাগন ডজনখানেক মার্কিন সেনার আহত হওয়ার খবর জনগণের কাছ থেকে লুকিয়ে রাখছে।

এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে পার্নেল গতকাল দিনের শুরুতে আরেকটি পোস্টে লেখেন, 'আহত সেনাদের সংখ্যা লুকিয়ে রাখার এ ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অভিযোগকে যুদ্ধ মন্ত্রণালয় (প্রতিরক্ষা মন্ত্রণালয়) সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করছে। নিউইয়র্ক টাইমসের কিছু পক্ষপাতদুষ্ট লেখক মার্কিন সামরিক বাহিনী ও তার নেতৃত্বকে কালিমালিপ্ত করতে মরিয়া হয়ে এ মিথ্যাচার করছেন।'

পার্নেলের এ বক্তব্যের জবাবে নিউইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস হা এক বিবৃতিতে বলেন, 'আমরা আমাদের প্রতিবেদনের নির্ভুলতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, মার্কিন বাহিনীর ওপর ইরানের বেশ কয়েকটি হামলা এবং এর ফলে হওয়া ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পেন্টাগন প্রকাশ করেনি।'

নিউইয়র্ক টাইমসের মুখপাত্র আরও বলেন, 'আমাদের প্রতিবেদনটি মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাঁরা সামরিক অভিযানের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সাংবাদিকতা, যা মার্কিন জনগণকে তাঁদের সরকার কীভাবে কাজ করছে, তা বুঝতে সাহায্য করে।'

ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের আহত হওয়ার এ সর্বশেষ পরিসংখ্যান এমন এক সময়ে এল, যার ঠিক আগের দিনই পেন্টাগন জর্ডানে ইরানি হামলায় আরও দুজন মার্কিন সেনা নিহতের খবর জানায়। ফলে গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৭-তে।

১৯ জুলাই জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে নিহত ওই দুই সেনার বিষয়ে কথা বলেন। নিহত সেনারা হলেন হাওয়াইয়ের ইভা বিচের বাসিন্দা ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'ওই মহান ব্যক্তিরা, ওই মহান দেশপ্রেমিকেরা সেখানে লড়াই করছিলেন, যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।'

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


ইরানের সঙ্গে যুদ্ধে দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image
ইরানের সঙ্গে চলা যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এ তথ্য নিশ্চিত করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ইউএসএ টুডের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।পেন্টাগনের মুখপাত্র ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সহকারী শন পার্নেল জানান, ৭ জুলাই থেকে এ পর্যন্ত প্রায় ১০০ সেনাসদস্য 'কোনো না কোনো মাত্রায় আঘাত' পেয়েছেন। তবে তাঁদের বড় অংশই সামান্য মস্তিষ্কের আঘাত বা কনকাশনে ভুগেছেন। আহত সেনাদের ৯৬ শতাংশই ইতিমধ্যে নিজেদের দায়িত্বে ফিরে গেছেন। তবে এ সেনারা কীভাবে আহত হয়েছেন, তা পেন্টাগন প্রকাশ করেনি।পার্নেল আরেকটি পোস্টে লেখেন, আহত সেনাদের সংখ্যা লুকিয়ে রাখার ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অভিযোগকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করছে। নিউইয়র্ক টাইমসের কিছু পক্ষপাতদুষ্ট লেখক মার্কিন সামরিক বাহিনী ও তার নেতৃত্বকে কালিমালিপ্ত করতে মরিয়া হয়ে এ মিথ্যাচার করছেন।দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের জবাবে শন পার্নেল তাঁর পোস্টে লেখেন, 'তাঁরা আবারও লড়াইয়ে ফিরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।' উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে অভিযোগ করেছে যে পেন্টাগন ডজনখানেক মার্কিন সেনার আহত হওয়ার খবর জনগণের কাছ থেকে লুকিয়ে রাখছে।এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে পার্নেল গতকাল দিনের শুরুতে আরেকটি পোস্টে লেখেন, 'আহত সেনাদের সংখ্যা লুকিয়ে রাখার এ ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অভিযোগকে যুদ্ধ মন্ত্রণালয় (প্রতিরক্ষা মন্ত্রণালয়) সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করছে। নিউইয়র্ক টাইমসের কিছু পক্ষপাতদুষ্ট লেখক মার্কিন সামরিক বাহিনী ও তার নেতৃত্বকে কালিমালিপ্ত করতে মরিয়া হয়ে এ মিথ্যাচার করছেন।'পার্নেলের এ বক্তব্যের জবাবে নিউইয়র্ক টাইমসের মুখপাত্র ড্যানিয়েল রোডস হা এক বিবৃতিতে বলেন, 'আমরা আমাদের প্রতিবেদনের নির্ভুলতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, মার্কিন বাহিনীর ওপর ইরানের বেশ কয়েকটি হামলা এবং এর ফলে হওয়া ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পেন্টাগন প্রকাশ করেনি।'নিউইয়র্ক টাইমসের মুখপাত্র আরও বলেন, 'আমাদের প্রতিবেদনটি মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাঁরা সামরিক অভিযানের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সাংবাদিকতা, যা মার্কিন জনগণকে তাঁদের সরকার কীভাবে কাজ করছে, তা বুঝতে সাহায্য করে।'ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সেনাদের আহত হওয়ার এ সর্বশেষ পরিসংখ্যান এমন এক সময়ে এল, যার ঠিক আগের দিনই পেন্টাগন জর্ডানে ইরানি হামলায় আরও দুজন মার্কিন সেনা নিহতের খবর জানায়। ফলে গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৭-তে।১৯ জুলাই জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে নিহত ওই দুই সেনার বিষয়ে কথা বলেন। নিহত সেনারা হলেন হাওয়াইয়ের ইভা বিচের বাসিন্দা ২৫ বছর বয়সী ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা ১৯ বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গনজালেস। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'ওই মহান ব্যক্তিরা, ওই মহান দেশপ্রেমিকেরা সেখানে লড়াই করছিলেন, যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।'

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা