ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬
ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬
গণবার্তা

ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল: অর্থমন্ত্রী বেজালেল

ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল: অর্থমন্ত্রী বেজালেল

ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে জড়ানোর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। মঙ্গলবার (২১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্মোটরিচ বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে যে সংঘাত চলছে, সেটিই ইসরায়েলের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সংঘাতে নিজেদের সরাসরি সম্পৃক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই। তিনি আরও বলেন, 'বর্তমান পরিস্থিতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে, সেটিই আমাদের জন্য সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না।'

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা বাড়লেও ইসরায়েল এই সংঘাতে তুলনামূলকভাবে দূরে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের যুদ্ধবিরতির পর কূটনৈতিক আলোচনা চলাকালে ওয়াশিংটন তেল আবিবকে সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল।

এদিকে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা বেশিদিন টেকেনি। সমঝোতা ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েলের এই অবস্থান ইরানের সঙ্গে সম্ভাব্য সরাসরি সংঘাত এড়াতে মার্কিন প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিষয় : দখলদার ইসরায়েল

আপনার মতামত লিখুন

গণবার্তা

বুধবার, ২২ জুলাই ২০২৬


ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল: অর্থমন্ত্রী বেজালেল

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে জড়ানোর কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। মঙ্গলবার (২১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।স্মোটরিচ বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে যে সংঘাত চলছে, সেটিই ইসরায়েলের জন্য সবচেয়ে উপযুক্ত। এই সংঘাতে নিজেদের সরাসরি সম্পৃক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই। তিনি আরও বলেন, 'বর্তমান পরিস্থিতি, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে, সেটিই আমাদের জন্য সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না।'গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা বাড়লেও ইসরায়েল এই সংঘাতে তুলনামূলকভাবে দূরে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের যুদ্ধবিরতির পর কূটনৈতিক আলোচনা চলাকালে ওয়াশিংটন তেল আবিবকে সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল।এদিকে, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা বেশিদিন টেকেনি। সমঝোতা ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েলের এই অবস্থান ইরানের সঙ্গে সম্ভাব্য সরাসরি সংঘাত এড়াতে মার্কিন প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা