ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের সংকট বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।
বুধবার (২৯ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক বিশ্লেষণেও একই চিত্র উঠে এসেছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর পর থেকেই আমেরিকার প্যাট্রিয়ট ও থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত কমে যাচ্ছে।
বিশ্লেষণে বলা হয়, মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অস্ত্রের এই চরম ঘাটতি অঞ্চলে মোতায়েন মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলোকে আরও বড় ঝুঁকির মুখে ফেলবে।
পেন্টাগনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য বিস্তৃত যুদ্ধের জন্য বর্তমান গোলাবারুদ মজুদ পর্যাপ্ত নয়। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অস্ত্র মজুদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন, তবে সরবরাহ শৃঙ্খলে জটিলতার কারণে তা দ্রুত সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এদিকে ইরানও তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
বিষয় : আমেরিকা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন