ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
গণবার্তা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন বুধবার

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন বুধবার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিভিন্ন স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

জাদুঘরে স্থান পেয়েছে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ নথি, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক।

এ ছাড়া গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত তথ্য-উপাত্তও এখানে সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরটি স্মৃতি সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা সম্পর্কে জানানোর একটি মাধ্যম হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন বুধবার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শনের সুযোগ পাবেন।২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিভিন্ন স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।জাদুঘরে স্থান পেয়েছে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ নথি, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক।এ ছাড়া গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত তথ্য-উপাত্তও এখানে সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরটি স্মৃতি সংরক্ষণের পাশাপাশি আগামী প্রজন্মকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা সম্পর্কে জানানোর একটি মাধ্যম হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা