ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

ক্রাউন প্রিন্সের পক্ষে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সফরের সময়সূচি ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন। তিনি বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে দেশটির রাষ্ট্রদূত পৌঁছে দিয়েছেন।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, যারা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সম্প্রতি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তার কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।ক্রাউন প্রিন্সের পক্ষে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। এ সফরের সময়সূচি ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন। তিনি বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে দেশটির রাষ্ট্রদূত পৌঁছে দিয়েছেন।বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, যারা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সম্প্রতি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা