কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে অবস্থিত একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ হোটেলে এই আগুন লাগে।
নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক এবং চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন বলে জানিয়েছে দমকল বিভাগ। ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘন ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি ইউনিটের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন