ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
গণবার্তা

মুসলিম বিশ্বের শান্তিতে অবদান রাখতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুসলিম বিশ্বের শান্তিতে অবদান রাখতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ কাঠামোর অধীনে বিশ্বজুড়ে শান্তিরক্ষায় বাংলাদেশের একটা বড় অবদান আছে। সুতরাং শান্তি বজায় রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতায় বাংলাদেশ নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি আরও যোগ করেন, ‘আমরা এর জন্য স্বীকৃতি পাচ্ছি। আমরা বিশ্বজুড়ে এটি করি। তাহলে আমরা কেন আমাদের মুসলিমদের জন্য এটি করতে পারি না।’

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘এখানে মুসলিম দেশগুলোর ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে ভ্রাতৃত্ববোধ… পবিত্র মসজিদের রক্ষক তারা। সুতরাং একটি ইতিবাচক মনোভাব থাকার ক্ষেত্রে এগিয়ে আসা এবং মুসলিম বিশ্বের কিছু চ্যালেঞ্জে সহায়তা করা মোটেও খারাপ জিনিস নয়। সুতরাং আমরা এটিকে ইতিবাচকভাবে দেখি।’

তিনি বলেন, ‘এগুলো নিয়ে আমাদের লম্বা আলোচনা হয়েছে। আমরা এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখি। আমাদের এখনও তারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি, যখন জানায় আমরা আপনাদের জানাবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শান্তিরক্ষায় এই মুহূর্তে আমরা বিশেষজ্ঞ, আমরা তো নতুন না। আমরা সবচেয়ে বড় সশস্ত্র বাহিনী সরবরাহ করি এবং আমরা জাতিসংঘ ব্যবস্থায় বৃহত্তম শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছি, আমরা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে শীর্ষে রয়েছি। বাংলাদেশ সত্যিকার অর্থে অবদান রাখতে পারে, কারণ এই বিশেষ বিষয়ে আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে।’

তিনি বলেন, ‘এটা একটা ইউনিক প্যাক্ট, যার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা একটা নতুন সুযোগ। আজকের যে অস্থিতিশীল পৃথিবী আমরা দেখি, এক অ্যালায়েন্সে থাকলে আরেক অ্যালায়েন্সে যাওয়া যাবে না, বা অন্য জায়গায় গিয়ে আপনি অবদান রাখতে পারবেন না, সাবজেক্টের বাইরে যেতে পারবেন না, অগত্যা আপনাকে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা সহযোগিতাকে খুব সমন্বিত উপায়ে গ্রহণ করতে হবে। বিশেষত বাংলাদেশের মতো একটি দেশ, বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা, নমনীয় সমন্বিত পররাষ্ট্রনীতি পদ্ধতি রাখতে হবে। সেটার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখবো এবং বাংলাদেশ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।’

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ নামে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গত কয়েকদিন ধরেই কূটনৈতিক মহলে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্য বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

গণবার্তা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬


মুসলিম বিশ্বের শান্তিতে অবদান রাখতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
জাতিসংঘ কাঠামোর অধীনে বিশ্বজুড়ে শান্তিরক্ষায় বাংলাদেশের একটা বড় অবদান আছে। সুতরাং শান্তি বজায় রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা এবং দক্ষতায় বাংলাদেশ নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি আরও যোগ করেন, ‘আমরা এর জন্য স্বীকৃতি পাচ্ছি। আমরা বিশ্বজুড়ে এটি করি। তাহলে আমরা কেন আমাদের মুসলিমদের জন্য এটি করতে পারি না।’রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।হুমায়ুন কবির বলেন, ‘এখানে মুসলিম দেশগুলোর ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে ভ্রাতৃত্ববোধ… পবিত্র মসজিদের রক্ষক তারা। সুতরাং একটি ইতিবাচক মনোভাব থাকার ক্ষেত্রে এগিয়ে আসা এবং মুসলিম বিশ্বের কিছু চ্যালেঞ্জে সহায়তা করা মোটেও খারাপ জিনিস নয়। সুতরাং আমরা এটিকে ইতিবাচকভাবে দেখি।’তিনি বলেন, ‘এগুলো নিয়ে আমাদের লম্বা আলোচনা হয়েছে। আমরা এই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখি। আমাদের এখনও তারা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি, যখন জানায় আমরা আপনাদের জানাবো।’এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শান্তিরক্ষায় এই মুহূর্তে আমরা বিশেষজ্ঞ, আমরা তো নতুন না। আমরা সবচেয়ে বড় সশস্ত্র বাহিনী সরবরাহ করি এবং আমরা জাতিসংঘ ব্যবস্থায় বৃহত্তম শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছি, আমরা আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে শীর্ষে রয়েছি। বাংলাদেশ সত্যিকার অর্থে অবদান রাখতে পারে, কারণ এই বিশেষ বিষয়ে আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে।’তিনি বলেন, ‘এটা একটা ইউনিক প্যাক্ট, যার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা একটা নতুন সুযোগ। আজকের যে অস্থিতিশীল পৃথিবী আমরা দেখি, এক অ্যালায়েন্সে থাকলে আরেক অ্যালায়েন্সে যাওয়া যাবে না, বা অন্য জায়গায় গিয়ে আপনি অবদান রাখতে পারবেন না, সাবজেক্টের বাইরে যেতে পারবেন না, অগত্যা আপনাকে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা সহযোগিতাকে খুব সমন্বিত উপায়ে গ্রহণ করতে হবে। বিশেষত বাংলাদেশের মতো একটি দেশ, বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা, নমনীয় সমন্বিত পররাষ্ট্রনীতি পদ্ধতি রাখতে হবে। সেটার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখবো এবং বাংলাদেশ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।’উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ নামে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে গত কয়েকদিন ধরেই কূটনৈতিক মহলে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্য বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা