ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
গণবার্তা

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশজুড়ে মোট ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া বর্তমানে সৌদি আরবে ২৯ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা কিংবা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

অবৈধ অভিবাসীদের প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা না করার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত সতর্ক করে আসছে।

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। বেকার সমস্যা ও অর্থনৈতিক চাপের কারণে দেশটি অবৈধ কর্মীদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, যাদের অধিকাংশই বৈধভাবে কাজ করছেন। তবে অবৈধ পথে সৌদি আরবে অবস্থানকারী বাংলাদেশিদের জন্য এই অভিযান বাড়তি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের আইন মেনে চলার এবং প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে।

বিষয় : সৌদি আরব

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার অভিবাসী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে দেশজুড়ে মোট ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।এ ছাড়া বর্তমানে সৌদি আরবে ২৯ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা কিংবা এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।অবৈধ অভিবাসীদের প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা না করার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত সতর্ক করে আসছে।উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরব অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। বেকার সমস্যা ও অর্থনৈতিক চাপের কারণে দেশটি অবৈধ কর্মীদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন, যাদের অধিকাংশই বৈধভাবে কাজ করছেন। তবে অবৈধ পথে সৌদি আরবে অবস্থানকারী বাংলাদেশিদের জন্য এই অভিযান বাড়তি শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের আইন মেনে চলার এবং প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা