ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

মক্কায় সাইরেন বাজার ঘটনা মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: মুফতি তাকি উসমানি

মক্কায় সাইরেন বাজার ঘটনা মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: মুফতি তাকি উসমানি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি ভূখণ্ডে হামলা এবং পবিত্র মক্কায় সাইরেন বাজানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানান তাকি উসমানি।

বার্তায় তিনি বলেন, বর্তমান অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল পরিস্থিতিতে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত বিপজ্জনক ও নিন্দনীয়।

মুফতি তাকি উসমানি বলেন, পবিত্র নগরী মক্কায় ইতিহাসে প্রথমবারের মতো জরুরি সাইরেন বাজার ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয়; বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিরাট হুঁশিয়ারি।

একই সঙ্গে চলমান এই সংকটে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। তিনি উল্লেখ করেন, এই সংকটময় মুহূর্তে সৌদি আরবকে রক্ষা করা ও পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিধাবোধ ও পিছু হটা মূলত মুসলিম উম্মাহর বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের নিন্দনীয় কৌশল ও মনোভাবকেই উন্মোচিত করে।

এর আগে, গতকাল মঙ্গলবার সৌদির পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফসহ কয়েকটি এলাকায় আকাশপথে হামলার হুমকি সংক্রান্ত সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। খবর আলজাজিরার।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এ সতর্কতা জারি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মুফতি তাকি উসমানির এই বক্তব্য মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মক্কায় সাইরেন বাজার ঘটনা মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে। সৌদি আরব এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


মক্কায় সাইরেন বাজার ঘটনা মুসলিম উম্মাহর জন্য বড় সতর্কবার্তা: মুফতি তাকি উসমানি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় ইতিহাসে প্রথমবারের মতো বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বাজার ঘটনাকে পুরো মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি।বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি ভূখণ্ডে হামলা এবং পবিত্র মক্কায় সাইরেন বাজানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা জানান তাকি উসমানি।বার্তায় তিনি বলেন, বর্তমান অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল পরিস্থিতিতে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত বিপজ্জনক ও নিন্দনীয়।মুফতি তাকি উসমানি বলেন, পবিত্র নগরী মক্কায় ইতিহাসে প্রথমবারের মতো জরুরি সাইরেন বাজার ঘটনাটি কোনো সাধারণ বিষয় নয়; বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বিরাট হুঁশিয়ারি।একই সঙ্গে চলমান এই সংকটে নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও নীতি নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। তিনি উল্লেখ করেন, এই সংকটময় মুহূর্তে সৌদি আরবকে রক্ষা করা ও পূর্ণ সমর্থন দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিধাবোধ ও পিছু হটা মূলত মুসলিম উম্মাহর বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের নিন্দনীয় কৌশল ও মনোভাবকেই উন্মোচিত করে।এর আগে, গতকাল মঙ্গলবার সৌদির পশ্চিমাঞ্চলের মক্কা, জেদ্দা ও তাইফসহ কয়েকটি এলাকায় আকাশপথে হামলার হুমকি সংক্রান্ত সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা প্রত্যাহার করা হয়। খবর আলজাজিরার।সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর এ সতর্কতা জারি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মক্কাকে লক্ষ্য করে কোনো হামলা হয়েছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে মুফতি তাকি উসমানির এই বক্তব্য মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, মক্কায় সাইরেন বাজার ঘটনা মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে। সৌদি আরব এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা