ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
গণবার্তা

ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধ: জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান হোয়াইট হাউজের

ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধ: জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান হোয়াইট হাউজের

ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউজ। জাতিসংঘের একটি মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো দু’টি মার্কিন হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত একটি তথ্য অনুসন্ধানী মিশন বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, যুদ্ধের প্রথম দিন ইরানে চালানো দু’টি মার্কিন বিমান হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ স্কুলে চালানো হামলাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬৮ জন নিহত হন, যাদের বেশির ভাগই শিশু। জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, স্কুলটি হামলার ‘অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির’ শিকার হয়নি।

নিরাপত্তা পরিষদে ভেটো

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তদারককারী বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে রাশিয়া ও চীন। নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির আওতাধীন এ বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।

বৃহস্পতিবার ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ভেটো প্রদানকারী দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন বিপক্ষে অবস্থান নেয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়, আর পাকিস্তান ও সোমালিয়া ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু চং খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করে নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য ইরানের ওপর মার্কিন হামলা ও সর্বোচ্চ চাপের নীতিকে দায়ী করেন এবং সতর্ক করে বলেন, নতুন করে নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টির চেষ্টা সংকট আরো বাড়াবে। এ ছাড়া ২০২৫ সালের ১৮ অক্টোবর রেজুলিউশন ২২৩১-এর মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে বেইজিং জানায়, ইরানের পরমাণু ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদের আলাদা আলোচনার আইনি ভিত্তি আগেই সমাপ্ত হয়েছে।

এদিকে হোয়াইট হাউজের এক মুখপাত্র জাতিসংঘের প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন হামলাগুলো নির্ভুল ও বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে। তবে বেসামরিক হতাহতের কোনো স্বাধীন তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।

আপনার মতামত লিখুন

গণবার্তা

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬


ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধ: জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান হোয়াইট হাউজের

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ইরানে মার্কিন হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউজ। জাতিসংঘের একটি মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো দু’টি মার্কিন হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ‘যুক্তিসঙ্গত কারণ’ রয়েছে।জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত একটি তথ্য অনুসন্ধানী মিশন বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, যুদ্ধের প্রথম দিন ইরানে চালানো দু’টি মার্কিন বিমান হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ স্কুলে চালানো হামলাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬৮ জন নিহত হন, যাদের বেশির ভাগই শিশু। জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, স্কুলটি হামলার ‘অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির’ শিকার হয়নি।নিরাপত্তা পরিষদে ভেটোএদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তদারককারী বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে রাশিয়া ও চীন। নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির আওতাধীন এ বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।বৃহস্পতিবার ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ভেটো প্রদানকারী দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন বিপক্ষে অবস্থান নেয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়, আর পাকিস্তান ও সোমালিয়া ভোটদানে বিরত থাকে।জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু চং খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করে নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য ইরানের ওপর মার্কিন হামলা ও সর্বোচ্চ চাপের নীতিকে দায়ী করেন এবং সতর্ক করে বলেন, নতুন করে নিষেধাজ্ঞা বা চাপ সৃষ্টির চেষ্টা সংকট আরো বাড়াবে। এ ছাড়া ২০২৫ সালের ১৮ অক্টোবর রেজুলিউশন ২২৩১-এর মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে বেইজিং জানায়, ইরানের পরমাণু ইস্যু নিয়ে নিরাপত্তা পরিষদের আলাদা আলোচনার আইনি ভিত্তি আগেই সমাপ্ত হয়েছে।এদিকে হোয়াইট হাউজের এক মুখপাত্র জাতিসংঘের প্রতিবেদনকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, মার্কিন হামলাগুলো নির্ভুল ও বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে। তবে বেসামরিক হতাহতের কোনো স্বাধীন তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।

গণবার্তা

সম্পাদকঃ নূর মোহাম্মদ
কপিরাইট © ২০২৬ সর্বস্ব সংরক্ষিত গণবার্তা