গণবার্তা – সর্বশেষ বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদ, বিশ্লেষণ ও রিয়েল টাইম আপডেট

তেহরানে কুদস দিবসের মিছিলে হামলা, নিহত ১, প্রতিরোধের শপথ ইরানের

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার (১৩ মার্চ) কুদস দিবসের বিশাল সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশের কাছে বিস্ফোরণে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।মার্কিন সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা তেহরানের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও মধ্য ইরানের ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।কুদস দিবসের মিছিলে প্রতিরোধের শপথফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশের বার্ষিক কর্মসূচি কুদস দিবস উপলক্ষে তেহরানের রাস্তায় নেমেছিলেন লাখো ইরানি। সমাবেশস্থলে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু’, ‘ইসরায়েলের মৃত্যু’ লেখা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন তারা।সমাবেশে যোগ দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি লারিজানি বলেন, "এই হামলাগুলো ভয় ও হতাশার বহিঃপ্রকাশ। যে শক্তিশালী, সে কখনো বিক্ষোভে বোমা হামলা চালায় না। এটা স্পষ্ট যে শত্রুরা ব্যর্থ হয়েছে।"প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সমাবেশে উপস্থিত ছিলেন। এক বিস্ফোরণের সময় বিচার বিভাগের প্রধানকে সাক্ষাৎকার দিতে দেখা গেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সতর্ক করে বলেছেন, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 'অবিস্মরণীয় শিক্ষা' দেবে। তার এই বক্তব্যের কিছু পরেই ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানায় রাষ্ট্রীয় টেলিভিশন।তেহরানে রেশনিং শুরুইরানের বিপ্লবী গার্ড শুক্রবার সতর্ক করে বলেছে, সরকারবিরোধী নতুন কোনো বিক্ষোভ দমনে গত জানুয়ারির চেয়েও 'আরও কঠোর ব্যবস্থা' নেওয়া হবে। জানুয়ারির বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক ইরানিরা এএফপিকে বোমার নিচে জীবনের করুণ চিত্র এঁকেছেন। এক তরুণী বলেন, "লোকে হতাশ হয়ে ব্যাংক থেকে তাদের সঞ্চয় তুলে নেওয়ার চেষ্টা করছে, কারণ ব্যাংকের ওপর থেকে আস্থা হারিয়ে গেছে। রুটি রেশনিং শুরু হয়েছে। জনগণ অত্যন্ত চাপের মধ্যে আছে।"জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অভ্যন্তরে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।উপসাগর জুড়ে ইরানের হামলাইরান উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটির বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কয়েক ডজন ড্রোন প্রতিহত করেছে। রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে একটি ড্রোন হামলাও প্রতিহত করা হয়।ওমানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তুরস্কের ইনজিরলিক বিমান ঘাঁটিতে সকালে সাইরেন বেজেছে। পরে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের আকাশসীমায় ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে চার ক্রু সদস্য নিহত হয়েছেন। তবে সামরিক বাহিনী জানিয়েছে, এটি 'শত্রু বা মিত্রপক্ষের গুলিতে' ঘটেনি।লেবাননেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ৬৮৭ জন নিহত হয়েছে।যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিমার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ১৫ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শুক্রবার হবে সবচেয়ে তীব্র বোমাবর্ষণের দিন।

তেহরানে কুদস দিবসের মিছিলে হামলা, নিহত ১, প্রতিরোধের শপথ ইরানের